শিরোনাম
◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড ◈ ইরানবিরোধী অভিযানে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য ◈ তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান, এগুলো শত্রুদের সাজানো ঘটনা: মোজতবা খামেনি ◈ পবিত্র আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরাইলের হামলা ◈ জ্বালানি তেল ও এলএনজি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের ◈ রিয়াল মা‌দ্রিদের কোর্তোয়া ৬ সপ্তাহের জন্য মাঠের বাই‌রে ◈ আনন্দ-সম্প্রীতির বার্তা নিয়ে এলো ঈদুল ফিতর ◈ ১৮৬ বাংলাদেশি ইরান থেকে আজারবাইজান হয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন ◈ ঈদের দিন সকালে ঝড়বৃষ্টির আশঙ্কা নিয়ে যা জানালেন আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত : ১৮ মে, ২০২০, ০৫:৫২ সকাল
আপডেট : ১৮ মে, ২০২০, ০৫:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘ভালোবাসার উপহার’ নিয়ে মুক্তিযোদ্ধাদের পাশে আ.লীগ নেতা সাকিব

ওমর ফয়সাল : [২] মহামারি করোনা দুর্যোগ মুহুর্তে দেশের সূর্য সৈনিক, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়ালেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক সাংসদ, বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল আলম চৌধুরী’র পুত্র ও ফটিকছড়ি উপজেলা আ.লীগের সদস্য হাসিবুন সুহাদ চৌধুরী সাকিব। ব্যক্তিগত পক্ষ থেকে তিনি রোববার ১৭ মে দুুপুরে ‘নুরুল আলম চৌধুরী স্মৃতি সংসদ’র উদ্যোগে ফটিকছড়ি উপজেলার ১৮ ইউনিয়ন ও ২টি পৌরসভার ২৫০ জন মুক্তিযোদ্ধার হাতে ‘ভালোবাসার উপহার’ সামগ্রী তুলে দেন।

[৩] এ সময় উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সায়েদুল আরেফিন, মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন চৌধুরী, মুক্তিযোদ্ধা খায়রুল বশর চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক মুস্তাকিম চৌধুরী টিটু, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আফাজ উদ্দীন বাপ্পীসহ বিভিন্ন ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডারগণ এবং মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়