শিরোনাম
◈ ম্যাকাই টেস্টে ভয়াবহ বিপর্যয়, ১২ রানেই ৫ উইকেট হারাল বাংলাদেশ ◈ ধেয়ে আসছে শক্তিশালী এল নিনো, ২০২৭ হতে পারে ইতিহাসের উষ্ণতম বছর ◈ স্থানীয় সরকারে মঈন খান: অভিজ্ঞ নেতৃত্বের সামনে বড় পরীক্ষা ◈ ছাত্র অবস্থায় এমপি, দুই দশক পর প্রতিমন্ত্রী শামীম লিংকন ◈ দুই প্রতিমন্ত্রী এক মন্ত্রণালয়ে ◈ ফাঁস দিয়ে মৃত্যুর মিছিল, ৬ মাসে ১০০ জনের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায়  ◈ প্রথমবার পূর্ণমন্ত্রী হওয়া রশিদুজ্জামান মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে ◈ মন্ত্রিসভায় রদবদলের প্রজ্ঞাপন জারি: কে কোন মন্ত্রণালয়ে ◈ শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ শ‌নিবার শুরু দ্বিতীয় টেস্ট, জিত‌লে ইতিহাস গড়বে  বাংলাদেশ, অস্ট্রেলিয়ার লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো

প্রকাশিত : ১৭ মে, ২০২০, ১১:৪৫ দুপুর
আপডেট : ১৭ মে, ২০২০, ১১:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]জার্মান ক্লাবকে তিন ফুটবলার দিয়ে বিনিময়ে ২০ বছরের তরুণ হ্যাভার্টজকে চায় বার্সা

স্পোর্টস ডেস্ক : [২] ২০ বছরেই জার্মানির জাতীয় দলে ৭টি ম্যাচ খেলেছেন মিডফিল্ডার কাই হ্যাভার্টজ। বায়ার লেভারকুসেনে খেলা এই মিডফিল্ডারকে এখনই অনেকে মেসুত ওজিল, টনি ক্রসিদের উত্তরসূরি হিসেবে ভাবতে শুরু করেছেন। কিন্তু তারকা খ্যাতি এখনও মিলেনি। এর আগেই মিডফিল্ডারকে পেতে মুখিয়ে আছে বার্সেলোনা।

[৩] জার্মান ব্রডকাস্টার স্পোর্টস ওয়ান জানিয়েছে, হ্যাভার্টজকে পেতে ডিলের অংশ হিসেবে এমারসন লেইতি, কার্লেস অ্যালেনা ও মার্ক কুকুরেয়াকে দিতে চায় বার্সেলোনা। এ তিন খেলোয়াড়ই বর্তমানে ধারে স্পেনের অন্যান্য ক্লাবে খেলছেন। এমারসন ও অ্যালেনা খেলছেন রিয়াল বেটিসে। কুকুরেয়া গেতাফেতে যোগ দিয়েছেন।

[৪] লেভারকুসেন হ্যাভার্টজকে বিক্রি করতে নূন্যতম ১০০ মিলিয়ন ইউরো চাইছে বলে সংবাদে প্রকাশ পেয়েছে। কিন্তু বার্সেলোনা এ মৌসুমে অর্থ খরচ করে কোনো খেলোয়াড়কে কিনতে রাজি নয়। তার পরিবর্তে খেলোয়াড় বিনিময়ে প্রাচীন প্রথায় হাঁটতে চায় দলটি। কারণ এ মৌসুমে এমনিতেই আর্থিক সংকটে আছে তারা। ডেইলি স্টার

[৫] বুন্দেসলিগায় শেষ দুই মৌসুম ভালোই কাটিয়েছেন হ্যাভার্টজ। গত মৌসুমে ৩৪ ম্যাচে গোল পেয়েছিলেন ১৭টি। তার দারুণ নৈপুণ্যেই সেরা চারে থেকে লিগ শেষ করেছিল লিভারকুসেন। চলতি মৌসুমে ২২ ম্যাচে এখন পর্যন্ত গোল দিতে পেরেছেন মাত্র ৬টি গোলভ। হ্যাভার্টজকে পেতে অবশ্য দুই ইংলিশ জায়ান্ট লিভারপুল ও ম্যানইউও মুখিয়ে আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়