শিরোনাম
◈ ইরানে ১০ টনের ‘মাদার অব অল বোম্বস’ ফেলার হুমকি, কতটা ভয়ংকর এই অস্ত্র? ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের ◈ ফাইনালে শ্রীলঙ্কার কা‌ছে ৪ রানে হার, রানার্সআপ বাংলাদেশ ◈ একের পর এক ফ্লাইট বাতিল, আর্থিক ক্ষতির মুখে এভিয়েশন খাত ◈ ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম চালানে এলো ১৮টি ◈ ক্ষমা চেয়েও রক্ষা নেই ইনফান্তিনোর, ফিফা কাউন্সিলের কাঠগড়ায় সভাপতি ◈ বিশ্বব্যাংকের সঙ্গে ৫ বছরের উন্নয়ন চুক্তি করছে বাংলাদেশ, ২-৩ সপ্তাহের মধ্যে চূড়ান্ত বৈঠক ◈ কুমিল্লায় যুবদল নেতাকে কাউসারকে কুপিয়ে হত্যা ◈ ব্যাংককে আইএমএফ- বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিক্ষোভ, ঋণ বাতিল ও ধনীদের ওপর কর আরোপের দাবি

প্রকাশিত : ১৭ মে, ২০২০, ১২:১০ দুপুর
আপডেট : ১৭ মে, ২০২০, ১২:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মার্কিন এফ-২২ জঙ্গিবিমান বিধ্বস্ত

ডেস্ক রিপোর্ট : [২] মেরিকার উন্নত প্রযুক্তিতে নির্মিত একটি এফ-২২ স্টিলথ জঙ্গিবিমান বিধ্বস্ত হয়েছে। আমেরিকার ফ্লোরিডার এগলিন এয়ার ফোর্স ঘাঁটিতে নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইটের সময় বিমানটি বিধ্বস্ত হয়। বিমানের পাইলট নিরাপদে বের হতে পেরেছেন বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী।

[৩] মার্কিন সামরিক বাহিনী বিমানের পাইলটের নাম প্রকাশ করে নি তবে জানিয়েছে যে, সামরিক ঘাঁটির হাসপাতলে তিনি চিকিৎসা নিচ্ছেন এবং তার অবস্থা স্থিতিশীল রয়েছে।

[৪] মার্কিন বিমান বাহিনী তাদের বিবৃতিতে বলেছে, ১৫ কোটি ডলার দামের বিমানটি এগলিন ঘাঁটি থেকে ১২ মাইল উত্তর-পূর্বে ট্রেনিং রেঞ্জের ভেতরে বিধ্বস্ত হয়।

[৫] বিবৃতিতে বলা হয়েছে, এফ-২২ বিমান বিধ্বস্তের ঘটনায় কেউ মারা যায় নি কিংবা বেসরকারি কোনো সহায় সম্পত্তির ক্ষতি হয় নি।

[৬ ]কি কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে তা নিয়ে তদন্ত চলছে। উন্নত প্রযুক্তির জন্য এফ-২২ জঙ্গিবিমান নিয়ে আমেরিকা অনেকটা গর্ব করে থাকে। সূত্র : পার্স টুডে, নয়া দিগন্ত

  • সর্বশেষ