শিরোনাম
◈ মিয়ানমারে সহিংসতা-নির্যাতনে বিপর্যস্ত মানুষ, রোহিঙ্গাদের অবস্থা আরও ভয়াবহ: জাতিসংঘ ◈ ‘উপহার’ হিসেবে বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া: প্রবাসীকল্যাণমন্ত্রী ◈ রংপুরে চার হত্যা: ‘ধর্ষণের আলামত’ নিয়ে ডোম-চিকিৎসকের বক্তব্যে ভিন্নতা ◈ বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানুন আসল ঘটনা ◈ মহানবীর আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই: রাষ্ট্রপতি ◈ জামায়াতের মতাদর্শের বিষয়ে সতর্ক করলেন কওমি আলেমরা ◈ বিদিশা এরশাদ গ্রেপ্তার: প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত, গুলশান থেকে আটক ◈ কারখানা থেকে ক্লাসরুম, রোবট বিপ্লবে বদলে যাচ্ছে চীন ◈ গুম হওয়া ২৫০ জনের সন্ধান মেলেনি, আইনশৃঙ্খলা বাহিনীর হাতে অপহরণের প্রাথমিক সত্যতা মিলেছে: চিফ প্রসিকিউটর ◈ দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

প্রকাশিত : ১৭ মে, ২০২০, ০৮:৩৫ সকাল
আপডেট : ১৭ মে, ২০২০, ০৮:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কলাপাড়ায় দুই ভন্ড ফকির আটক

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : [২] পটুয়াখালীর কলাপাড়ায় জ্বীনের আশ্রয় ছাড়াতে গিয়ে এক গৃহবধূকে শ্লীলতাহানীর চেষ্টা করায় দুই ভন্ড ফকিরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। এরা হলো মো.নূরে আলম মোল্লা (৩৫) ও শাহজালাল প্যাদা (৩৫)। শুক্রবার রাতে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের তুলাতলী গ্রাম থেকে তাদের আটক করা হয়। এ ঘটনায় শনিবার দুপুরে ওই গৃহবধূর পিতা বাদী হয়ে ওই দুই ভন্ড ফকিরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে ।

[৩] কলাপাড়া থানার ওসি(তদন্ত) মো.আসাদ রহমান জানান, জ্বীন ছাড়াতে গিয়ে গৃহবধূর শ্লীলতাহানি ঘটায়। এসময় বাড়ীর লোকজন ভন্ড ফকির ও তার সহযোগীকে আটক করে পুলিশে সোপর্দ করে। এরা দু’জনেই উপজেলার মহিপুর থানার বাসিন্দা বলে তিনি জানিয়েছেন।

  • সর্বশেষ