শিরোনাম
◈ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার ◈ চাকরি ও দক্ষ কর্মীর খোঁজ মিলবে এক জায়গায়, উদ্যোগ সরকারের ◈ মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি, তদন্তের নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে দ্রুতই আলোচনা: দীনেশ ত্রিবেদী ◈ আসিয়ান কাপ থেকে আগেই বাংলা‌দে‌শের বিদায়, এবার ইন্দোনেশিয়া ম্যাচে সান্ত্বনার লড়াই  ◈ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবে ট্রাম্প প্রশাসন, সুপ্রিম কোর্টের অনুমতি ◈ গঙ্গা পানি চুক্তি কারিগরি আলোচনা চলছে: ভারত ◈ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিনটি গাড়িতে আগুন (ভিডিও) ◈ অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোবাংলা ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ

প্রকাশিত : ১৬ মে, ২০২০, ১১:০৭ দুপুর
আপডেট : ১৬ মে, ২০২০, ১১:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জরুরি ভিত্তিতে ১১ চিকিৎসককে মালদ্বীপ পাঠালো বিমান বাহিনীর সি-১৩০বি পরিবহন বিমান

ইসমাঈল হুসাইন ইমু : [২] করোনাভাইরাসের কারণে উদ্ভুত পরিস্থিতিতে শুভেচ্ছা সামগ্রী হিসেবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ও মালদ্বীপে কর্মরত ১১ বাংলাদেশী ডাক্তারদের জরুরি ভিত্তিতে কর্মস্থলে পাঠানোর লক্ষ্যে শনিবার মালদ্বীপের উদ্দেশ্যে বিমান বাহিনীর একটি সি-১৩০বি পরিবহন বিমান ঢাকা ত্যাগ করে।

[৩] বিমান বাহিনীর ১৯ সদস্যের এয়ার ক্রু এর সমন্বয়ে গঠিত এই মিশনের নেতৃত্বে ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার কমডোর এম এ আওয়াল হোসেন। এই মিশন সুসম্পন্ন করার জন্য বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেছেন।

[৪] সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল মো. আবুল বাশার এসময় উপস্থিত ছিলেন। বাংলাদেশ সশস্ত্র বাহিনী করোনাভাইরাস প্রতিরোধকল্পে মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় বাংলাদেশ সরকার কর্তৃক প্রকাশিত নীতিমালা অনুসরন করে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।

[৫] বাংলাদেশী ডাক্তার বিশ্বব্যাপী করোনা পরিস্থিতির কারণে তাদের কর্মস্থল মালদ্বীপে ফিরতে পারছিলেন না। বৈশ্বিক এই ক্রান্তিকালে একে অপরকে সহযোগীতার মাধ্যমে বাংলাদেশ ভাতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। বাংলাদেশের পক্ষ থেকে এই সহায়তা দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক আরো সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।

  • সর্বশেষ