শিরোনাম
◈ ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ◈ চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ◈ ইং‌লিশ লি‌গে চেল‌সি ফুলহ্যামকে হারালো ৩-২ গো‌লে ◈ শিক্ষার্থীদের সঙ্গে ভাইরাল প্রধান শিক্ষকের কাণ্ড (ভিডিও) ◈ একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকেরা ১ সেপ্টেম্বর থেকে চাহিদামতো টাকা তুলতে পারবেন ◈ আমার ছেলেকে হত্যার চেষ্টা করছে ইরান: নেতানিয়াহু ◈ চট্টগ্রাম-মোংলা-পায়রা বন্দর ব্যবহারে ভারতের সুবিধা, আওয়ামী লীগ আমলের তিন চুক্তি নিয়ে উঠছে প্রশ্ন! ◈ ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা তৈরি করা হচ্ছে : তথ্য উপদেষ্টা ◈ প্রতি ম‌্যা‌চের জন‌্য ৪.৮৫ কো‌টি টাকা, নতুন টাইটেল স্পনসর খুঁজছে ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ রাজধানীসহ সারা‌দে‌শে প্রতিদিন গড়ে খুন হচ্ছে ১০ জন, সহিংসতা ও হত্যাকাণ্ড কেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না?

প্রকাশিত : ১৬ মে, ২০২০, ১০:৪২ দুপুর
আপডেট : ১৬ মে, ২০২০, ১০:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৩১ মে পর্যন্ত শাবির অনলাইন ক্লাস বন্ধ

ডেস্ক রিপোর্ট : [২] আগামী ১৭ মে থেকে ৩১ মে পর্যন্ত ঈদের ছুটি উপলক্ষে অনলাইন ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।

[৩] বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

[৪] তিনি বলেন, গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ও শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় একাডেমিক কাউন্সিলের মাধ্যমে এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থাকে গতিশীল রাখতে আগামী ১ জুন থেকে আবার শুরু হবে অনলাইন ক্লাস ও ২০ জুনের মধ্যে চলমান সেমিস্টার শেষ করে নতুন সেমিস্টারের ক্লাস শুরু হবে।

[৫] পরবর্তীতে করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে বিশ্ববিদ্যালয় খুললে পূর্বের সেমিস্টারের ফাইনাল পরীক্ষা নেয়ার আগে কিছুদিন রিভিউ ক্লাস নেয়া হবে।

[৬] উপাচার্য আরও বলেন, আমরা সব সময় শিক্ষার্থীদের কথা চিন্তা করে থাকি। কোন শিক্ষার্থী অনলাইন ক্লাস করতে সমস্যার সম্মুখীন হলে নিজ নিজ বিভাগের প্রধান ও ছাত্র উপদেষ্টাদের সঙ্গে যেন যোগাযোগ করে। এছাড়া অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের অ্যাটেনডেন্সের বিষয়টি মানবিক দৃষ্টিকোণ হতে দেখা হবে। বিডি প্রতিদিন, জাগো নিউজ

  • সর্বশেষ