শিরোনাম
◈ নতুন পাঁচজনকে নিয়ে মন্ত্রিসভায় রদবদল, কে কোন দায়িত্ব পাচ্ছেন? ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: রয়টার্সকে প্রেস সচিব ◈ ইতালির তৃতীয় বিভাগ ক্লাব রাভেনা এফসির অংশীদার হলেন রোনালদিনহো ◈ রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ◈ ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের শপথ আজ: বঙ্গভবনে অতিথিদের ভিড়, জোরদার নিরাপত্তা ◈ ইউরোপে অনিয়মিত অভিবাসন কঠিন, ঝুঁকিতে বাংলাদেশি তরুণদের স্বপ্ন ◈ বিমান থেকে সরানো হচ্ছে আফরোজাকে, পাচ্ছেন যে মন্ত্রণালয় ◈ সৌদি-পাকিস্তান-তুরস্ক সামরিক জোটে বাংলাদেশের সম্ভাব্য যোগদান নিয়ে যা বলছে ভারত ◈ রাজস্থানে ককরোচ পার্টির ওপর হামলা, বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ ◈ তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর দিয়ে আবার প্রত্যাহার করল ভারত

প্রকাশিত : ১৫ মে, ২০২০, ১১:০৫ দুপুর
আপডেট : ১৫ মে, ২০২০, ১১:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুবাইয়ে বিশ্বের উচু ভবনে দান বাক্স রূপ দেয়া হয়েছে

ওবায়দুল হক মানিক : [২] সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ৮২৮ মিটার উচ্চতার সবচেয়ে বড় ভবন দুবাইয়ের বুর্জ খলিফা।

[৩] বৈশ্বিক মহামারি করোনায় অর্থ ও খাদ্য সংকটে পড়া লোকদের সহায়তায় এ সুউচ্চ ভবনকে আলো ঝলমলে দান বাক্সে রূপ দেয়া হয়েছে। করোনায় অভাবগ্রস্তদের সহায়তায় 'টলেস্ট ডোনেশন বক্স' প্রকল্প নামে এ অভিনব অনুদান সংগ্রহের উদ্যোগ নিয়েছে বুর্জ খলিফা কর্তৃপক্ষ ও দেশটির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মাদ বিন রশিদ আল-মাকতুম। খবর রয়টার্স।

[৪] বিশ্বের এ উঁচু ভবনটির বাইরের অংশে ১.২ মিলিয়ন তথা ১২ লাখ লাইট রয়েছে। প্রতিটি লাইট জ্বালাতে বিনিময়ে ১০ দিরহাম তথা ২.৭ ডলার অর্থ সংগ্রহ করবেন আয়োজক কর্তৃপক্ষ। এ ১০ দিরহাম তথা ২.৭ ডলারে এক জনের খাবার কেনায় যথেষ্ট।

[৫] করোনায় অসহায় মানুষের পাশে দাঁড়াতে যে কেউ কিংবা যে কোনো ১০ দিরহামের বিনিময়ে বুর্জ খলিফার একটি বাতি জ্বালাতে পারেব। এ কর্মসূচির মাধ্যমে ১২ লাখ মানুষকে খাদ্য সহায়তা দেবে তারা। আর এর মাধ্যমে বুর্জ খলিফার বাহিরের দিকে ১২ লাখ লাইট জ্বলে উঠবে।

[৬] এ উপলক্ষে বুর্জ খলিফাকে দান বাক্সের আকৃতিতে রূপ দেয়া হয়েছে। বুর্জ খলিফার এ উদ্যোগের ফলে যে কোনো দুর্যোগে আশার বাতিঘর হিসেবে দেশটিকে বিশ্বব্যাপী পরিচিত করে তুলবে। সম্পাদনা: ইস্রাফিল হাওলাদার

  • সর্বশেষ
  • জনপ্রিয়