শিরোনাম
◈ সড়ক আইন ভাঙলে যাত্রী-পথচারীকেও জরিমানা, আসছে নতুন আইন ◈ শুক্রবার থেকে এমপিও শিক্ষকদের বদলির আবেদন, চলবে ২৭ আগস্ট পর্যন্ত ◈ অবৈধ অভিবাসন ঠেকাতে নতুন উদ্যোগ, বাংলাদেশ থেকে বিদেশে কর্মী পাঠানোর পুরো প্রক্রিয়া অনলাইনে করার উদ্যোগ ◈ চোরাচালান ও আটক পণ্য নিষ্পত্তিতে এনবিআরের নতুন আদেশ জারি ◈ রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করেননি কেউ, ভোট বৃহস্পতিবার: ইসি সচিব ◈ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী ◈ সরকার কেন পাল্টালো অর্থবছরের সময়কাল, কি সুবিধা মিলবে? ◈ সরকারি চাকরি জনগণের সেবা করার গুরুত্বপূর্ণ সুযোগ: আইনমন্ত্রী ◈ কোন-কোন রুটে চলবে পিংক বাস, ভাড়া কত ◈ ঘরে বসেই করুন ই-নামজারি, আবেদন পদ্ধতি ও খরচ জানুন

প্রকাশিত : ১৫ মে, ২০২০, ০৩:১৪ রাত
আপডেট : ১৫ মে, ২০২০, ০৩:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কলাপাড়ায় তক্ষকসহ আটক চার

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : [২] বুধবার রাতে পৌরসভার সবুজবাগ এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো জাকারিয়া আকন, রিয়াজ উদ্দিন আকন, জলিল মৃধা ও সুজা।

[৩] উদ্ধারকৃত তক্ষকটির ওজন অনুমান ১৩০ গ্রাম এবং লম্বা অনুমান ১২.৫ ইঞ্চি। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।

[৪] পুলিশ সূত্রে জানা গেছে, তারা তক্ষকটি অন্যান্য সহযোগীদের সহায়তায় পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি এলাকা থেকে কলাপাড়ায় এনেছে এবং এটি পাচার করার জন্য ক্রেতাদের সাথে যোগাযোগ করছিল। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল বুধবার রাতে অভিযান চালিয়ে তক্ষকসহ হাতেনাতে গ্রেফতার করে।

[৫] কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো.আশাদুজ্জামান বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কলাপাড়া থানায় বন্যপ্রানী সংরক্ষণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়