শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৫ মে, ২০২০, ১২:১০ দুপুর
আপডেট : ১৫ মে, ২০২০, ১২:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চুরি হয়েছে ন্যাশনাল ব্যাংকের ৮০ লাখ টাকা, নির্বাহী কর্মকর্তাসহ গ্রেপ্তার চারজন কারাগারে

সুজন কৈরী : [২] পুরান ঢাকার বিভিন্ন শাখা থেকে গত রোববার উত্তোলন করা ন্যাশনাল ব্যাংকের ৮০ লাখ টাকার বস্তাটি গাড়ি থেকে খোয়া যায়নি। টাকগুলো চুরি করা হয়েছে। টাকা উত্তোলনের কোনো এক পর্যায়ে টাকার বস্তাটি গাড়ি থেকে চুরি করা হয় বলে প্রাথমিক তদন্ত ও তথ্যপ্রযুক্তি এবং সিসিটিভ ফুটেজ বিশ্লেষণ করে জানতে পেরেছে পুলিশ।

[৩] চাঞ্চল্যকর ওই ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ কোতোয়ালি থানায় মামলা করেন। ওই মামলায় টাকার গাড়ির দায়িত্বে থাকা ব্যাংকের একজন নির্বাহী কর্মকর্তা, একজন গাড়িচালক ও দুজন নিরাপত্তাকর্মীকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে একদিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এরপর তাদের কারাগারে পাঠানো হয়।

[৪] জানা গেছে, ন্যাশনাল ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ের একজন কর্মকর্তা, দুজন সশস্ত্র নিরাপত্তাকর্মী নিয়ে সুরক্ষিত গাড়িতে ব্যাংকটির পুরান ঢাকার বিভিন্ন শাখা থেকে টাকা তোলেন। এরপর তারা মতিঝিলে প্রধান কার্যালয়ে যাওয়ার সময় বাবুবাজারে পৌঁছানোর পর গাড়িতে থাকা নিরাপত্তাকর্মীরা চিৎকার করে টাকার একটি বস্তা না পাওয়ার কথা জানান। ওই বস্তায় ৮০ লাখ টাকা ছিল।

[৫] কোতোয়ালি থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, গ্রেপ্তার চারজনকে একদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের কাছ থেকে পাওয়া তথ্যগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। ঘটনাস্থলসহ আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। যার সূত্র ধরে কাজ চলছে।

[৬] ডিএমপির লালবাগ বিভাগের ডিসি মুনতাসিরুল ইসলাম বলেন, ঘটনার তদন্ত চলছে। তবে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে টাকার বস্তাটি খোয়া যায়নি। চুরি হয়েছে। ঘটনার সঙ্গে গাড়ির ওই চারজনের কেউ জড়িত আছে কি না নিশ্চিত হওয়া যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়