শিরোনাম
◈ সংঘাতের আবহে শুরু সংসদ অধিবেশন, শেষ হলো জাতীয় স্বার্থে ঐক্যের আহ্বানে ◈ সত্যি কি আফগানিস্তানের মাটির নিচে ৩ ট্রিলিয়ন ডলারের সম্পদ লুকিয়ে আছে? ◈ সবুজ কারখানায় বিশ্বসেরা বাংলাদেশ, নতুন মাইলফলক অর্জন ◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা? ◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক ◈ দুই বছর পর টেস্ট সিরিজ জিত‌লো পাকিস্তান ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা কর‌লো দক্ষিণ আফ্রিকা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু ◈ ভারতের ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সারা দেশে ভারি বৃষ্টির আভাস ◈ ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন নতুন উপজেলা-পৌরসভা-থানা

প্রকাশিত : ১৪ মে, ২০২০, ১১:০৫ দুপুর
আপডেট : ১৪ মে, ২০২০, ১১:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মিরসরাই থেকে দেড় মেট্রিকটন সরকারি চাল জব্দ করেছে র‌্যাব, আটক দুইজন

রিয়াজুর রহমান : [২] চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলা থেকে দেড় মেট্রিক টন খোলা বাজারে বিক্রির (ওএমএস) সরকারি চাল জব্দ করেছে র‌্যাব।

[৩] এসময় দুইজন আটক করা হয়। আটককৃতরা হলো, মো. নুরুজ্জামান (৩৮) ও মো. আলাউদ্দিন (৩০)। বুধবার রাতে মিরসরাই উপজেলার ওয়াহেদপুর এই অভিযান চালায় র‌্যাব-৭ এর একটি দল।

[৪] বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর মিডিয়া অফিসার মুহাম্মদ হাসান মামুন জানান, সরকার নির্ধারিত ১০ টাকা প্রতি কেজি চাল মজুদ করে বেশি দামে বিক্রি হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। উপজেলার ছোট কমলদহ বাজারে নুরুজ্জামানের একটি দোকান আছে। সেখানে বিক্রির জন্য নগরী থেকে তারা চালগুলো সংগ্রহ করেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

[৫] জব্দ করা চলের পরিমাণ এক হাজার ৫৮৩ কেজি বলে জানান তিনি। সম্পাদনা: জেরিন আহমেদে

  • সর্বশেষ