শিরোনাম
◈ জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা ◈ হাসিনাপুত্র জয়ের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা ◈ ফরিদপুরকে বিভাগ করার দাবি পূরণ করা হবে: তারেক রহমান (ভিডিও) ◈ কানাডায় এমপি মনোনয়ন পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি ◈ ভবিষ্যৎ ক্রিকেট কাঠামো তৈ‌রি‌তে বড় উদ্যোগ নিলো বিসিবি ◈ বঙ্গভবন ও ইন্ডিয়ার সঙ্গে প্যাকেজ প্ল্যানে বিএনপি সাইবার অ্যাটাক করছে: গোলাম পরওয়ার ◈ নির্বাচ‌নের আ‌গে বিদেশিদের সঙ্গে বড় বড় চুক্তি, সরকারের তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন ◈ নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানলেন মার্কিন রাষ্ট্রদূত ◈ ভোটার পছন্দে পরিবর্তন: আওয়ামী সমর্থকদের বড় অংশ বিএনপির দিকে, নতুন ভোটারদের মধ্যে জামায়াতের উত্থান ◈ সিঙ্গাপুর এয়ারশোতে চমক কম্যাক: বোয়িং–এয়ারবাসের নতুন বৈশ্বিক প্রতিদ্বন্দ্বী হতে চাইছে চীন

প্রকাশিত : ১৪ মে, ২০২০, ০৭:৫৮ সকাল
আপডেট : ১৪ মে, ২০২০, ০৭:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১[ডু প্লেসিসকে বিপিএলে এসে খেলার আমন্ত্রণ তামিমের

নিজস্ব প্রতিবেদক : [২] তামিম ইকবালের নিয়মিত ফেসবুক আড্ডায় প্রথম বিদেশি অতিথি হিসেবে বুধবার রাতে এসেছিলেন দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসিস। সেখানে প্রোটিয়া অধিনায়কের সঙ্গে জম্পেশ আড্ডা দেন জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক।

[৩] লাইভ আড্ডায় ফাফ ডু প্লেসিকে জানান বিপিএলে তাকে নিজের দলে দেখতে চান তামিম। ডু প্লেসিসও জানিয়েছেন, বিপিএল খেলতে তিনি বেশ আগ্রহী। আইপিএলে তো নিয়মিত খেলেন। খেলেন বিশ্বের সবগুলো টি-টোয়েন্টি লিগেও। তবে বিপিএলে কখনো খেলা হয়নি তার।

[৪] আড্ডার এক পর্যায়ে ডু প্লেসিসের কাছে তামিম জানতে চাইলেন বিপিএল দেখা হয় কিনা। প্রোটিয়া তারকা বললেন, দক্ষিণ আফ্রিকায় বিপিএল লাইভ দেখা যায় না। তবে ক্রিকইনফোতে অনুসরণ করেছি, টিভিতে সরাসরি দেখা হয়নি।

[৫] তখন বিপিএল নিয়ে ডু প্লেসিসকে কিছু ধারণা দেন তামিম। টাইগার সেনাপতি বলেন, বিপিএল দারুণ টুর্নামেন্ট, মাঠের পরিবেশ থাকে অন্যরকম। তোমাকে কথা দিতে হবে, এবার তুমি বিপিএল খেলতে আসবে এবং অবশ্যই আমার দলে খেলবে। খুবই ভালো টুর্নামেন্ট, আশা করি তুমি উপভোগ করবে।

[৬] তামিমের আমন্ত্রণ উপেক্ষা করতে পারেননি প্রোটিয়া সেনাপতি। আবার লাইভে বিস্তারিত বলতেও চাননি। তবে ডু প্লেসিস নিজের আগ্রহের কথাটা জানাতে ভোলেননি। তোমাকে আগেও বলেছি, আমি বিপিএল খেলতে চাই। জানি না এই বিষয় নিয়ে কথা বলার জন্য এটা সঠিক জায়গা কিনা। তবে আমি বিপিএলে খেলতে চাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়