শিরোনাম
◈ নতুন পাঁচজনকে নিয়ে মন্ত্রিসভায় রদবদল, কে কোন দায়িত্ব পাচ্ছেন? ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: রয়টার্সকে প্রেস সচিব ◈ ইতালির তৃতীয় বিভাগ ক্লাব রাভেনা এফসির অংশীদার হলেন রোনালদিনহো ◈ রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ◈ ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের শপথ আজ: বঙ্গভবনে অতিথিদের ভিড়, জোরদার নিরাপত্তা ◈ ইউরোপে অনিয়মিত অভিবাসন কঠিন, ঝুঁকিতে বাংলাদেশি তরুণদের স্বপ্ন ◈ বিমান থেকে সরানো হচ্ছে আফরোজাকে, পাচ্ছেন যে মন্ত্রণালয় ◈ সৌদি-পাকিস্তান-তুরস্ক সামরিক জোটে বাংলাদেশের সম্ভাব্য যোগদান নিয়ে যা বলছে ভারত ◈ রাজস্থানে ককরোচ পার্টির ওপর হামলা, বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ ◈ তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর দিয়ে আবার প্রত্যাহার করল ভারত

প্রকাশিত : ১৪ মে, ২০২০, ০৩:০১ রাত
আপডেট : ১৪ মে, ২০২০, ০৩:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফা এখন দুনিয়ার দীর্ঘতম দানবাক্স

মাহমুদুল আলম :[২] সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত ৮২৮ মিটার উচ্চতার এই ভবনটি নিম্ন আয়ের মানুষদের খাদ্য সহায়তা দিতে রূপান্তরিত হয়েছে দান বাক্সে। করোনায় কাবু সাধারণ মানুষকে খাদ্যসহায়তা দিতেই নেয়া হয়েছে এই উদ্যোগ।

[৩] ভবনটিতে রয়েছে ১২ লাখ বাতি। দানবাক্সে ১০ দিরহাম অনুদান এলে জ্বলে উঠবে একটি করে বাতি। জমতে থাকা এই অর্থে কেনা খাদ্যসামগ্রী যাবে দরিদ্রজনের ঘরে।

[৪] এরই মধ্যে ১২ লাখ প্যাকেট খাবার বিতরণ করা হয়েছে। মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম গ্লোবাল ইনিশিয়েটিভ নামের একটি প্রতিষ্ঠানের উদ্যোগে এই কর্মসূচি চালু হয়েছে।

[৫] প্রতিষ্ঠানটির উপদেষ্টা ওয়ালিদ আল-আলি জানান, বিশ্বের দীর্ঘতম দানবাক্স পূর্ণ হয়েছে। আমরা সবাই মিলে ১২ লাখ খাবার প্যাকেট সরবরাহ করেছি। ডিবিসিনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়