শিরোনাম
◈ নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ডোনাল্ড ট্রাম্প ◈ ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে অতিরিক্ত সচিব মনিরুজ্জামান ◈ সাড়ে ১২ কেজির এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব ◈ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে ◈ মধ্যরাতে ঢাবি ভিসি চত্বরের সামনে রিকশা থেকে নামিয়ে ছাত্রলীগ করার অভিযোগে শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি ◈ যুক্তরাষ্ট্রের ২৪৫ কোটি টাকার বিনিয়োগ নিচ্ছে ইসলামী ব্যাংক ◈ বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ◈ মধ‌্যপ্রা‌চ্যে যুদ্ধের ম‌ধ্যেই  সৌদি আরব, কাতার ও পা‌কিস্তান থে‌কে অস্ত্র কিনছে ভারত ◈ ওসমান হাদি হত্যায় জড়িত গ্রেফতার দুজনকে দেশে ফেরানো প্রসঙ্গে যা বললেন আইজিপি ◈ নতুন চাপে বিএনপি!

প্রকাশিত : ১৪ মে, ২০২০, ১২:০১ দুপুর
আপডেট : ১৪ মে, ২০২০, ১২:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাহিদা সুলতানার কবিতা

ভালো থেকো

শাহিদা সুলতানা

 

ভালো থেকো, সারাদিন -

ভালোবাসা নিয়ে, ভালোবাসা দিয়ে

পাখির কুজনে, অমৃতের গানে

নীল সরোবরে পদ্মের আসনে

সারাদিন ভালো থেকো।

 

এইসব নষ্ট সময়, এইসব বেসুরো বসতি

বেহাল নগরী, ছিড়ে যাওয়া কক্ষপথ

ধুলো পড়া সুর-

কিছুই রেখো না মনে।

 

মনে রেখো সেইটুকু দিন

সেইসব কাচা আলো, বসন্তের চিলতে সময়

ভালোবাসাময় আনন্দ উত্তাপ

যেটুকু দিয়েছ অথবা পেয়েছো কোনদিন।

 

ভালো থেকো সেইসব নিয়ে সারাদিন সারাবেলা-

সেইসব ভিজে ভিজে কথা, আধচেনা সুর

সেইসব ভালো থাকা আলো নিয়ে

পার হয়ে যেও আঁধারের বিরান সময়!

 

লেখক পরিচিতি : জেলা প্রশাসক, গোপালগঞ্জ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়