শিরোনাম
◈ বাংলাদেশ-ইউনান বাণিজ্য সম্প্রসারণে নতুন সম্ভাবনা, বাড়ছে বিনিয়োগ ও ব্যবসায়িক সংযোগ ◈ স্থানীয় নির্বাচন: ৪ হাজার ৫৮০ ইউপির ভোট সামনে রেখে ১৩২ কোটি টাকার কেনাকাটা ◈ রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল, বাড়ছে রেমিট্যান্সও ◈ স্কুল-কলেজের ছুটির তালিকায় পরিবর্তন, একাদশের ক্লাসও একদিন পিছিয়েছে ◈ খুনিরা হত্যার পরদিন অপ্রতিমের মায়ের সঙ্গে যে ‘নাটক’ করে ◈ ঝাড়ফুঁকের কথা বলে শিশুকে বলাৎকার, সাবেক জামায়াত নেতা গ্রেপ্তার ◈ আশুলিয়ায় সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানে ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়ে ৮ ◈ কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের বগিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট ◈ জ্বালানি তেলের দাম এক লাফে ২০ টাকা বাড়ল, ডিজেল ১৩৫ ও পেট্রোল ১৬০ টাকা লিটার ◈ ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

প্রকাশিত : ১৩ মে, ২০২০, ০৯:৩০ সকাল
আপডেট : ১৩ মে, ২০২০, ০৯:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খালেদা জিয়া সঙ্গে শিমুল বিশ্বাসের সাক্ষাৎ

শিমুল মাহমুদ : [২] মঙ্গলবার (১২ মে) রাতে রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসায় সাক্ষাতের সুযোগ পান তার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস।

[৩] এ বিষয়ে জানতে চাইলে শিমুল বিশ্বাস বলেন, পরে কোনো একদিন জানাবো।

[৪] এদিকে একটি সূত্র জানায়, মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে খালেদা জিয়ার গুলশানের বাসায় প্রবেশ করে সাড়ে ১০টার দিকে বের হয়ে যান শিমুল বিশ্বাস। এ সময় তার সঙ্গে অন্য কেউ ছিলেন না।

[৫] এর আগে সোমবার (১১ মে) রাতে খালেদা জিয়ার বাসায় যান দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ বিষয়ে দলের পক্ষ থেকে সাংবাদিকদের সঙ্গে কেউ কথা বলেননি। এমনকি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মঙ্গলবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।

[৬] জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় সাজা হওয়ার দীর্ঘ ২ বছরেরও বেশি সময় পর গত ২৫ মার্চ মুক্তি পেয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল থেকে গুলশানের বাসা ফিরোজায় ওঠেন খালেদা জিয়া। এরপর দলের সিনিয়র নেতারা তার বাসায় দেখা করতে গেলেও শারীরিক অসুস্থতা ও করোনা পরিস্থিতির কারণে তিনি কারও সঙ্গে দেখা করেননি।

  • সর্বশেষ