শিরোনাম
◈ বাংলাদেশে কী পরিবর্তন এসেছে গুম প্রতিরোধে? ◈ বজ্রবৃষ্টি হ‌তে পা‌রে ঢাকায়, ৮ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ের শঙ্কা ◈ হালাল পণ্যের ট্রিলিয়ন ডলারের বিশ্ববাজার, বাংলাদেশ কেন পিছিয়ে? ◈ এনবিআরের অনুমতির অপেক্ষায় ২ বছর, ফিরতে পারছে না ভারতীয় দুই জাহাজ ◈ নেদারল‌্যান্ড‌সের আধিপত্য ভেঙে মেয়েদের হকি বিশ্বকাপে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ◈ বাংলাদেশ সফরে আসতে ইংল‌্যান্ড টাকার চিন্তা করছে না! ◈ অবশেষে দেশে আসছে ডিজিটাল ব্যাংক, অনুমোদন পেতে যাচ্ছে ৮ প্রতিষ্ঠান ◈ ইরান ও যুক্তরাষ্ট্রকে সংঘাত থেকে বের হওয়ার পথ বাতলে দিল চীন ◈ সিআইপি হওয়ার নতুন নীতিমালা: যোগ্যতা, সুবিধা ও অযোগ্যতার তালিকা ◈ নামিবিয়ার কাছে পরাস্ত হওয়ার পর জিম্বাবুয়েকে হারিয়ে ঘুরে দাঁড়াল দ‌ক্ষিণ আ‌ফ্রিকা 

প্রকাশিত : ১৩ মে, ২০২০, ০৩:৫৫ রাত
আপডেট : ১৩ মে, ২০২০, ০৩:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ড. সা’দত হুসাইনের স্ত্রীও মারা গেলেন

মহসীন কবির : [২]  সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সদ্য প্রয়াত ড. সা’দত হুসাইনের স্ত্রী শাহানা বেগমও মারা গেছেন। স্বামীর মৃত্যুর ২০ দিনের মধ্যে তিনিও চলে গেলেন না ফেরার দেশে। ড. সা’দত হুসাইন গত ২২ এপ্রিল রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। কালেরকন্ঠ

[৩] শাহানা বেগম গতকাল মঙ্গলবার রাত ১০টায় রাজধানীর মহাখালির আয়েশা মেমোরিয়াল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিকুঞ্জ-১ আবাসিক এলাকা কল্যাণ সমিতির সভাপতি ও প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

[৪] আজ বুধবার বাদ যোহর নিকুঞ্জ-১ এর কেন্দ্রীয় জামে মসজিদে শাহানা বেগমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

[৫] জানা যায়, নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন শাহানা বেগম। এর মধ্যে শ্বাসকষ্ট দেখা দিলে গত সোমবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে নেওয়া হয়। মৃত্যুকালে তিনি এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

  • সর্বশেষ