শিরোনাম
◈ গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ◈ তারেক রহমানকে ভারত কেন দুটি আমন্ত্রণ দিয়েছিল, জানাল দিল্লি ◈ যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রফতানি বেড়েছে ১১.৪২ শতাংশ ◈ কূটনীতিক পরিচয়ে ভুয়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, সতর্ক করলো ঢাকার মার্কিন দূতাবাস ◈ পশ্চিমবঙ্গে মাদকের চেয়েও বিপজ্জনক বস্তু এখন গরুর মাংস ◈ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১,৫৯৩ ◈ ফ্যাসিস্ট সরকারের আমলে ৬০ লাখের বেশি মিথ্যা মামলা হয়েছে: আইনমন্ত্রী ◈ ১৪ মাস পর ডলার বিক্রি শুরু করল বাংলাদেশ ব্যাংক ◈ স্পীকারের সঙ্গে ফ্রান্সের সংসদীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ : দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে সংসদীয় ককাস গঠনের ওপর গুরুত্ব ◈ ঢাকার দুই সিটিতে প্রার্থী প্রায় চূড়ান্ত—নির্দলীয় ভোটেও বিএনপি-জামায়াতের সমর্থনেই জমবে লড়াই

প্রকাশিত : ১৩ মে, ২০২০, ০৩:৪৪ রাত
আপডেট : ১৩ মে, ২০২০, ০৩:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় ভারতের ২০ লাখ কোটি টাকার আর্থিক প্যাাকেজ কোথায় ব্যায় হবে তা আজ জানাবেন অর্থমন্ত্রী সীতারামন

বিশ্বজিৎ দত্ত : [২]ভারতের প্রধানমন্ত্রী বললেন, ”এই আর্থিক প্যাকেজ আত্মনির্ভর ভারত অভিযানের কাজ করবে। ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ। দেশের জিডিপির প্রায় ১০ শতাংশ।

[৩] তিনি ইঙ্গিত দেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য প্যাকেজ। সংগঠিত, অসংগঠিত সব শ্রেণির মানুষের জন্য এই প্য়াকেজ। জমি, শ্রম, নগদের জোগানের জন্য এই প্যাকেজ। এই প্যাকেজে উপকৃত হবেন কৃষকরাও।

[৪] ভারতের অর্থনীতিবিদরা এই প্যাকেজের সুফল ও সমালোচনাও করছেন। তাদেও মতে জিডিপির ৫ শতাংশ নগদের যোগান দিলেই ভারতের অর্থনীতি আগামীতে ৫ শতাংশ প্রবৃদ্ধি হবে। আবার অন্যদল বলছে, এটি বাজেটে ঘোষিত ৩১ লক্ষ কোটি ব্যায়ের অংশ হলে অতিরিক্ত কিছু নয়।

[৫] এরআগে ভারত সরকার ১ দশমিক ৭০ লাখ টাকার রিলিফ প্যাকেজ ও ভারতের কেন্দ্রীয় ব্যাংক ৪ দশমিক ৫ লাখ টাকার প্রণোদনা ঘোষণা করেছিল। এই হিসাবে ২০ লাখ কোটি টাকার আর্থিক প্যাকেজে অতিরিক্ত যোগ হলো ১২ দশমিক ৮ লাখ কোটি টাকা।
[৬]প্রধানমন্ত্রী ৫টি স্তম্ভের কথা বলেছেন। এগুলি হল অর্থনীতি, পরিকাঠামো, সিস্টেম, ডেমোগ্রাফি ও চাহিদা”। মোদী আরও বলেন, ”একবিংশ শতাব্দী হবে ভারতের ।

  • সর্বশেষ