শিরোনাম
◈ জিম্বাবু‌য়ের মুজরাবানি ও শ্রীলঙ্কার শানাকাকে কঠোর শাস্তি দেবে পা‌কিস্তান বোর্ড ◈ ইরান যুদ্ধের অনিশ্চয়তায় ফের বাড়ছে তেলের দাম ◈ পাকিস্তান সুপার লিগে হঠাৎই বেতন বাড়ানোর দাবি বিদেশি ক্রিকেটারদের ◈ আজ জাতীয় সংসদে বিশেষ কমিটির প্রথম বৈঠক ◈ ডিবির অভিযানে ‘এক-এগারোর’ আলোচিত জেনারেল মাসুদ গ্রেফতার ◈ হরমুজ প্রণালি বন্ধ: বিশ্বে কার কাছে কত তেল মজুত, কারা টিকবে দীর্ঘদিন? ◈ যেভাবে খামেনিকে হত্যার ছক কষেছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু: গোপন ফোনালাপ ফাঁস ◈ নারায়ণগঞ্জে চাঁদা না দেওয়ায় বাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ (ভিডিও) ◈ ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস সম্ভব নয়, মিথ্যা বন্ধ করুন: ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ◈ ২৬ মার্চ প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি

প্রকাশিত : ১৩ মে, ২০২০, ০৩:৪৮ রাত
আপডেট : ১৩ মে, ২০২০, ০৩:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]গ্যালাপ জরিপ নিয়ে সিএনএন’এর খবরে ‘অযৌক্তিক মিথ্যাচার’এর অভিযোগ

রাশিদ রিয়াজ : [২] গ্যালাপের সমীক্ষার উল্লেখ করে সিএনএন সংবাদ শিরোনাম করে যে ৬৮ শতাংশ মার্কিনি তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে করোনাভাইরাস ভ্যাকসিনের প্রয়োজন মনে করে। সিএনএন টুইটেও এ খবর প্রচার করে। গ্যালাপের দুটি সমীক্ষার কথা উল্লেখ করলেও সিএনএন তার লিংক দেয়নি। ফক্স

[৩] ইলিনয়েস বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক নিকোলাস গ্রসম্যান বলছেন এটি সঠিক নয় যে ৬৮ শতাংশ মার্কিনি তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসার আগে ভ্যাকসিন প্রয়োজন মনে করছে। এখানে সিএনএন স্বাভাবিক জীবন বলতে কি বুঝাচ্ছে তা অপরিস্কার। এটি সঠিক তথ্য কি না তা অস্পষ্ট ও বিভ্রান্তিকর।

[৪] নিকোলাস প্রশ্ন তুলে বলেন স্বাভাবিক জীবন বলতে কি মাস্ক না পড়া, রেস্তোঁরা, কনসার্ট, বাস্কেটবল গেমস বা সম্মেলনের মত বড় জমায়েতে হাজির হওয়ার ব্যাপারে কোনো উদ্বেগ না থাকা ? এর মানে কি লকডাউন প্রত্যাহার যা অনেক দেশ আংশিক হলেও করছে। সিএনএন’এর খবরের হেডলাইন বা টুইটে তা পরিস্কার নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমের এ যুগে অনেকেই তা দেখে বিভ্রান্ত হচ্ছেন।

[৫] ‘রিজন’এর সিনিয়র এডিটর রবি সোভে বলেছেন সিএনএন এতথ্য নিয়ে অপব্যবহার করেছে। গ্যালাপের জরিপে কোনো উত্তরদাতা বলেনি যে স্বাভাবিক জীবনে ফিরে আসার আগে ভ্যাকসিনের প্রয়োজন আছে কি না।

[৬] এ ব্যাপারে সিএনএন’এর বক্তব্য জানতে চাইলে কিছু বলা হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়