শিরোনাম
◈ বাংলাদেশে কী পরিবর্তন এসেছে গুম প্রতিরোধে? ◈ বজ্রবৃষ্টি হ‌তে পা‌রে ঢাকায়, ৮ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ের শঙ্কা ◈ হালাল পণ্যের ট্রিলিয়ন ডলারের বিশ্ববাজার, বাংলাদেশ কেন পিছিয়ে? ◈ এনবিআরের অনুমতির অপেক্ষায় ২ বছর, ফিরতে পারছে না ভারতীয় দুই জাহাজ ◈ নেদারল‌্যান্ড‌সের আধিপত্য ভেঙে মেয়েদের হকি বিশ্বকাপে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ◈ বাংলাদেশ সফরে আসতে ইংল‌্যান্ড টাকার চিন্তা করছে না! ◈ অবশেষে দেশে আসছে ডিজিটাল ব্যাংক, অনুমোদন পেতে যাচ্ছে ৮ প্রতিষ্ঠান ◈ ইরান ও যুক্তরাষ্ট্রকে সংঘাত থেকে বের হওয়ার পথ বাতলে দিল চীন ◈ সিআইপি হওয়ার নতুন নীতিমালা: যোগ্যতা, সুবিধা ও অযোগ্যতার তালিকা ◈ নামিবিয়ার কাছে পরাস্ত হওয়ার পর জিম্বাবুয়েকে হারিয়ে ঘুরে দাঁড়াল দ‌ক্ষিণ আ‌ফ্রিকা 

প্রকাশিত : ১৩ মে, ২০২০, ০৮:৪৭ সকাল
আপডেট : ১৩ মে, ২০২০, ০৮:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মরহুম সা’দত হুসাইনের স্ত্রী শাহানা চৌধুরী মারা গেছেন

ডেস্ক রিপোর্ট : সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও সরকারি কর্মকমিশনের (পিএসসি) সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সা'দত হুসাইন মারা যাওয়ার ২০ দিনের মাথায় তাঁর স্ত্রী শাহানা চৌধুরীও মারা গেছেন। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। প্রথম আলো, প্রিয়ডটকম, সাঁকোডটকম

এর আগে গত ২৩ এপ্রিল মারা যান ড. সা'দত হুসাইন।

প্রয়াত সা'দত হুসাইনের পুত্রবধূ বলেন, রাত সাড়ে ১০টার দিকে তাঁর শ্বাশুড়ি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি কিডনি জটিলতায় ভুগছিলেন। এই জটিলতা নিয়ে গত ২০ এপ্রিল তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে কিছুটা সুস্থ হলে বাসায় নেওয়া হয়। তিনদিন বাসায় রাখার পর অসুস্থ হয়ে গেলে আবারও হাসপাতালে ভর্তি করা হয়।

  • সর্বশেষ