শিরোনাম
◈ জাল কাগজে ৩ কোটি টাকার কাপড়ভর্তি কনটেইনার বের করে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ ◈ আর্জেন্টিনার নতুন অ‌ধিনায়ক রো‌মে‌রো ◈ জু‌নিয়র নারী এশিয়া কাপ হ‌কি‌তে বাংলাদেশের গোল উৎসব, হংকংয়ের জালে ৬ গোল  ◈ উন্নয়ন প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে কঠোর সরকার, সমস্যা নিরসনে ১৩ দফা পদক্ষেপ: সংসদে প্রধানমন্ত্রী ◈ ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে আসবে ২০% বিদ্যুৎ : প্রধানমন্ত্রী ◈ বিগত সরকারের প্রকল্পে দুর্নীতি, তদন্ত শেষে ব্যবস্থা: প্রধানমন্ত্রী ◈ তিন দেশ থেকে এক লাখ ১০ হাজার টন সার আমদানি করছে সরকার ◈ হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, খুলবে সম্ভাবনার নতুন দ্বার ◈ ইন্দোনেশিয়ায় পণ্য রপ্তানির মধ্য দিয়ে চালু হলো বেপজা অর্থনৈতিক অঞ্চল-২ ◈ বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ: আইনমন্ত্রী

প্রকাশিত : ১৩ মে, ২০২০, ০১:০৪ রাত
আপডেট : ১৩ মে, ২০২০, ০১:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাঈদীপুত্রকে নিয়ে বৈঠককারী রকি বড়ুয়া সঙ্গিনীসহ গ্রেপ্তার

রাজু চৌধুরী, চট্টগ্রাম প্রতিনিধি: [২]  আজীবন কারাদণ্ডদেশ নিয়ে কারাগারে থাকা যুদ্ধাপরাধী দেলোয়ার হোসেন সাঈদীর মুক্তির জন্য সাঈদীপুত্রকে নিয়ে বৈঠককারী লোহাগাড়ার রকি বড়ুয়াকে গ্রেপ্তার করেছে র‌্যাব ৭

[৩] মঙ্গলবার (১২ মে) ভোরে অভিযানে চালিয়ে তাকে গ্রেপ্তার করে এসময় তার কাছে অস্ত্র উদ্ধারের পাশাপাশি রক্ষিতাসহ চার সহযোগিকেও গ্রেপ্তার করে র‌্যাব ৭ এর একটি দল।

[৪] তবে গ্রেপ্তার এড়াতে নগরীর পাঁচলাইশ এলাকার একটি ভবনের ছাদ থেকে পালাতে গিয়ে নীচে পড়ে তার পা ভেঙে যায়। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয় অপারেশনের জন্য।

[৫] বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব ৭ এর অধিনায়ক লে. কর্ণেল মশিউর রহমান জুয়েল। তিনি জানান, সরকারি নির্দেশনা পেয়ে সোমবার সাহেরির সময় নগরীর পাঁচলাইশ এলাকার একটি বাসা ঘেরাও করে র‌্যাব ৭ সদস্যরা। খবর পেয়ে রকি বড়ুয়া পালতে গিয়ে তিন তলা ভবনের ছাদ থেকে পড়ে পা ভেঙে যায় তার৷

[৬] এসময় বিদেশি পিস্তল, মদ, এক নারীসহ তার চার সহযোগিকেও গ্রেপ্তার করা হয়। তার বাসা থেকে দেশ বিদেশের বিভিন্ন সরকার প্রধান থেকে শুরু করে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে তোলা ছবি, সাঈদীর মুক্তি নিয়ে করা বৈঠকের ছবিসহ নানা কাগজপত্র উদ্ধার করা হয়। সম্পাদনা: ইস্রাফিল হাওলাদার

 

  • সর্বশেষ