শিরোনাম
◈ বৈশ্বিক চ্যালেঞ্জেও পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি, আয় ১০.৫৮ বিলিয়ন ডলার ◈ সেন্ট মার্টিনে বাড়ছে রাত্রিযাপনের সুযোগ, নতুন নিয়ম নিয়ে যা জানা গেল ◈ রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন, জানুয়ারিতে শুরু করার পরিকল্পনা ◈ জরিমানা ছাড়াই ভ্যাট রিটার্ন জমা দেয়ার সময় বাড়াল এনবিআর ◈ কক্সবাজার ও পেনাংয়ের মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিশ্চিত করেছে এয়ার এশিয়া: বিমান পরিবহনমন্ত্রী ◈ অফশোর বিনিয়োগে আগ্রহ বাড়াতে লন্ডনে রোডশো, তথ্য নিয়েছে ১০ কোম্পানি ◈ বাবরির স্মৃতি থেকে উজ্জয়িনী: ভারতে মুসলিমদের ধর্মীয় স্থানের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ ◈ সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা ◈ সাইবার অপরাধ দমনে ৪৫৯২ জনের বিশেষ ইউনিট, নিয়োগ পাবেন প্রযুক্তি বিশেষজ্ঞরা ◈ ২ লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার

প্রকাশিত : ১২ মে, ২০২০, ১০:০৬ দুপুর
আপডেট : ১২ মে, ২০২০, ১০:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]ডার্কওয়েবে ৭ কোটি ৩০ লাখ গ্রাহকের তথ্য বিক্রি করছে হ্যাকাররা

লিহান লিমা: [২]বিশ্বজুড়ে চলমান করোনা ভাইরাস মহামারীর মধ্যেই বেশ কয়েকটি অনলাইন প্ল্যাটফর্ম থেকে ব্যবহারকারীদের তথ্য চুরি করে তা ডার্ক ওয়েবে বিক্রি করছে হ্যাকার দল। সবমিলিয়ে বিক্রি হয়েছে ৭ কোটি ৩৩ লাখ গ্রাহকের তথ্য। যা স্বীকার করেছে হ্যাকার দল হ্যাকার দল শাহিনহান্টার।

[৩]অনলাইন ডেটিং অ্যাপ জুস্ক, মার্কিন সংবাদমাধ্যম স্টার ট্রিবিউন ও খাবার সরবরাহকারী সেবা প্রতিষ্ঠান শেফের মতো বড় বড় প্রতিষ্ঠানগুলো থেকে এই তথ্য চুরি করছে হ্যাকাররা। প্রত্যেক গ্রাহকের তথ্য ডার্ক ওয়েবে বিক্রি হচ্ছে ১৮ হাজার ডলারে।

[৪]হ্যাকাররা চ্যাটবুকস, সোশালশেয়ার, মিন্টেড, অনলাইন প্রকাশক ক্রোনিকেল অব হায়ার এডুকেশন, জিজুমিম এন্ড মিনফডুল ও জিডিনেটের মতো ম্যাগাজিনগুলো থেকেও তথ্য হাতিয়ে নিয়েছে।

[৫]চুরি করা ৭ কোটি ৩৩ লাখ রেকর্ডের মধ্যে প্রায় ৩ কোটি ডেটাই এসেছে ডেটিং অ্যাপ জুসক থেকে, আরো ৩ কোটি এসেছে ক্রনিকল অফ হায়ার এডুকেশন থেকে, প্রায় ১ কোটি ৫০ লাখ ডেটা এসেছে প্রিন্টিং সেবা চ্যাটবুকস থেকে, ১০ লাখ ডেটা দক্ষিণ কোরিয়ার ফ্যাশন ও আসবাব ইন্ডাস্ট্রির। বাকি ডেটা অন্যান্য সাইট থেকে হাতিয়ে নেওয়া হয়েছে।

[৬]শাহিনহান্টার নামক এই হ্যাকার গ্রুপ এর পূর্বে মাইক্রোসফটের মালিকানাডাধীন গিটহাব ডেটাবেজের ১ হাজার ২০০ তথ্য চুরি করেছিলো। এর আগে ইন্দোনেশিয়ার বৃহত্তম অনলাইন স্টোর টোকোপিডিয়ার ৯ কোটি ব্যবহারকারীরর তথ্য হ্যাক করে তারা। পরে এগুলো বিক্রি করে দেয়া হয়। তথ্য রয়েছে ইউএন একাডেমির ২ কোটি ২০ লাখ ব্যবহারকারীরর তথ্যও ডার্ক ওয়েবে বিক্রি করেছে হ্যাকার দল।

  • সর্বশেষ