শিরোনাম
◈ হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু ◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয়

প্রকাশিত : ১২ মে, ২০২০, ০৬:৩৩ সকাল
আপডেট : ১২ মে, ২০২০, ০৬:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনায় টকশো বিবর্তন?

হারুন-উর রশিদ : করোনা টকশো’র জগতে টেলিভিশনের একচটিয়া বাজার খর্ব করে দিয়েছে। ফেসবুক খুললেই এখন টকশো আর লাইভ আড্ডার ছড়াছড়ি। সেই সব আড্ডায় টক শোর টকারও থাকেন। কিন্তু প্রাধান্য বিস্তার করছেন বিভিন্ন শ্রেণি আর পেশার মানুষ। তাদের বড় একটি অংশ তরুণ এবং ছাত্র। আবার বিভিন্ন ক্ষেত্রের সেলিব্রেটিরাও নিজেরা নিজেরা বসছেন লাইভ আড্ডায়।
নানা ধরনের অ্যাপ ব্যবহার করে চলছে এই আড্ড। আর কোনো কোনো অ্যাপে ১০০ জন পর্যন্ত সংযুক্ত হতে পারেন। ফলে এই আড্ডা বেশ রিল্যাক্স মুডে চলে। কেউ তার কথা বলে বের হয়ে যেতে পারেন। আবার প্রয়োজন মনে করলে যখন খুশি যোগও দিতে পারেন। এইসব টকশো আর আড্ডায় করোনা কালের কথাই বেশি থাকছে। তারপরও বিষয় ভিত্তিক আলোচনাও চলছে। আর শুধু বাংলাদেশ নয়, সাত মহাদেশের বাংলাভাষীরাই যোগ দিচ্ছেন। ফলে নানা দেশের নানা বিষয় এবং করোনা পরিস্থিতিও জানা যাচ্ছে। অ্যাডমিন হিসেবে কোনো কোনো তরুণ এরইমধ্যে তাদের আড্ডা আর টকশো জনপ্রিয়ও করে তুলেছেন।
জয়তু তারুণ্য। করোনাকালে সামাজিক দূরত্বের এই দিনে তারা ভার্চুয়াল মাধ্যমে বিশ্বের সব বাঙালিকে আবার একসঙ্গে নিয়ে আসছেন।
ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়