শিরোনাম
◈ একাদশে ভর্তির ফল প্রকাশ, ১৮ সেপ্টেম্বরের মধ্যে নিশ্চায়ন না করলে আবেদন বাতিল ◈ গ্যাস সরবরাহে দৃশ্যমান উন্নতি, ইতিবাচক ধারা অব্যাহত থাকবে  ◈ মক্কায় সর্বোচ্চ সতর্কতা জারি, চরম অস্বস্তিতে সৌদি আরব : কী হচ্ছে মুসলিম বিশ্বে? ◈ ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে কূটনৈতিক যোগাযোগ চলছে: শামা ওবায়েদ ◈ ঢাবি ক্যাম্পাসে কে ঢোকে, কে বের হয়—নজর রাখবে এআই ক্যামেরা ◈ বাংলাদেশি সন্দেহে গভীর রাতে মুসলিমদের বাড়িতে পশ্চিমবঙ্গ পুলিশের অভিযান ◈ হুথিদের মোকাবিলায় সামরিক সহায়তা চাইল সৌদি, বিবেচনা করছে যুক্তরাজ্য ◈ ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৫৩ ◈ প্রতিটি অপরাধের পেছনে জুয়া নয়তো মাদকের সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৩২০

প্রকাশিত : ১১ মে, ২০২০, ০৯:৪০ সকাল
আপডেট : ১১ মে, ২০২০, ০৯:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চৌগাছায় তৃতীয় শ্রেণির ছাত্রকে চোখ উপরে হত্যা

বাবুল আক্তার : [২] যশোরের চৌগাছায় সাকিব হোসেন (১০) নামে তৃতীয় শ্রেণির এক ছাত্রকে চোখ উপড়ে নৃশংসভাবে হত্যা করেছে দূর্বৃত্তরা।

[৩] নিহত সাকিব চুয়াডাঙ্গা সদর উপজেলার কুন্দিপুর বেলেমাঠ গ্রামের মৃত আলমগীর হোসেনের ছেলে। সে চৌগাছা উপজেলার স্বরূপপুর গ্রামে নানা খলিলুর রহমান মন্ডলের বাড়িতে থাকতো। সাকিব স্বরূপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র ছিলো।

[৪] সোমবার বেলা ১০টার দিকে উপজেলার হাকিমপুর ইউনিয়নের স্বরূপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি খাল থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

[৫] স্থানীয় ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসান নিহতের নানী ফাতেমা বেগমের উদ্ধৃতি দিয়ে জানান, রোববার সন্ধ্যার পর থেকে সাকিবকে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা তাকে খুঁজাখুজি করে কোথাও তাকে পাননি।

[৬] সোমবার ভোররাত থেকে আবারো সাকিবের নানী ফাতেমা ও তার বোন রহিমা সকালে খোজ করার সময় স্বরূপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশের একটি ক্যানালে (খাল) তার লাশ পড়ে থাকতে দেখেন।

[৭] সংবাদ পেয়ে সোমবার সকালে চৌগাছা থানার পরিদর্শক (তদন্ত) এসএম এনামুল হকের নেতৃত্বে পুলিশ লাশটি উদ্ধার করে।

[৮] পুলিশ জানায় নৃশংসভাবে শিশুটিকে হত্যা করা হয়েছে। তার ডান চোখটি উপড়ে ফেলা হয়েছে। পুলিশ এ হত্যাকান্ডের মোটিভ উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে।

[৯] চৌগাছা থানার ওসি রিফাত খান রাজীব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ