শিরোনাম
◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ ◈ বগুড়ায় ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠিপেটা, সেই সপ্তম শ্রেণির ছাত্রকে স্থায়ী টিসি ◈ চকবাজারে আগুন নিয়ন্ত্রণে, ভবনের ৬-৭ তলায় এখনও তীব্র তাপ: ধোঁয়ায় চেহারা কা‌লো হ‌য়ে গে‌ছে ফায়ার ফাইটার ও স্বেচ্ছা‌সেবক‌দের ◈ অনুমোদিত মাধ্যম ছাড়া ট্রেনের টিকিট কিনে প্রতারিত হলে দায় নেবে না রেলওয়ে ◈ ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং ও জুমার খুতবায় সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার আগে 'ওয়ার্নিং সিস্টেম' বন্ধ রেখেছিল সৌদি আরব, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ◈ হাসপাতালে সাড়ে চারশ রোগী সামলানো একা ডিউটিরত নারী ডাক্তারকে স্থানীয় নেতার হ্যানস্তা অভিযোগ, ভিডিওতে যা বললেন ◈ খেলাপি ঋণ থাকা সত্ত্বেও বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানকে ঋণ সুবিধায় ছাড় দিল বাংলাদেশ ব্যাংক ◈ নিউইয়র্কে ড. ইউনূসের সঙ্গে যা করেছে, তাতে রিকনসিলিয়েশনের সুযোগ দেখি না: তথ্য উপদেষ্টা (ভিডিও)

প্রকাশিত : ১১ মে, ২০২০, ০২:৪১ রাত
আপডেট : ১১ মে, ২০২০, ০২:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লক্ষ্মীপুরের রায়পুরে সুপারি বাগান থেকে নবজাতক উদ্ধার

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : [২] লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরমোহনার পন্ডিত বাড়ির সুপারি বাগান থেকে রবিবার (১০মে) সকালে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত শিশুটির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। কে বা কারা তাকে বাগানে ফেলে যায়।

[৩] শিশুটির উদ্ধারকারী ফাতেমা বেগম বলেন, কান্নার আওয়াজ পেয়ে তিনি যখন বাগানে শিশুটিকে খুঁজে পান তখন তাকে উল্টো করে ফেলে রাখা হয়েছিল। শিশুটি ছেলে সন্তান এবং এখন সুস্থ রয়েছে।

[৪] রায়পুর থানার এসআই শেখ কামাল হোসেন সাংবাদিকদের বলেন, নবজাতকের জন্য প্রয়োজনীয় কাপড়, খাদ্য, ওষুধপত্র কিনে দিয়েছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সম্ভবত তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল।

[৫] রায়পুরের ইউএনও সাবরীন চৌধুরী সাংবাদিকদের জানান, নবজাতক ছেলেটিকে নেয়ার জন্য অনেকেই আগ্রহ দেখান। কিন্তু উদ্ধারকারী পরিবারের আগ্রহের কারণে তাদের কাছেই আপাতত লালন পালনের ভার দেয়া হচ্ছে। সম্পাদনা : জেরিন আহমেদ

  • সর্বশেষ