শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ১১ মে, ২০২০, ০১:২৪ রাত
আপডেট : ১১ মে, ২০২০, ০১:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খুললো দোকান ও শপিংমল, উপেক্ষিত স্বাস্থ্যবিধি

মাহমুদুল আলম : [৩] প্রায় দেড় মাস বন্ধ থাকার পর দোকান-পাট খুললেও প্রথম দিনেই উপেক্ষিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের দেয়া স্বাস্থ্যবিধি। শুধু জীবাণুনাশক স্প্রের উপর নির্ভর করেই শুরু করেছে কেনা-বেচা। বিক্রেতারা বলছেন, দোকান খোলার মাত্র দুদিন আগে ডিএমপি'র নির্দেশনা পাওয়ায়, বিধি অনুযায়ী সব ব্যবস্থা করা যায়নি। ডিবিসির প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

[৪] দোকান খোলার তোড়জোড় শুরু রোববার সকাল সাড়ে আটটা থেকেই। স্বাস্থ্যবিধি বলতে শুধু নিরাপত্তাকর্মীদের পিপিই আর জীবানুনাশক।

[৫] নির্ধারিত সময় অনুযায়ী সকাল ১০টায় দোকান খোলেন গুলশান-১ এর ডিএনসিসি মার্কেটের ব্যবসায়ীরা। প্রথমদিনের প্রথম ঘণ্টায় সামলাতে হয়েছে ক্রেতাদের ভিড়ও। বেচাকেনা জমে উঠলেও, ডিএমপি'র নির্দেশনা অনুযায়ী, দেখা যায়নি জীবাণুনাশক টানেল কিংবা চেম্বার।

[৬] ডিএনসিসি মার্কেট ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি আখতারুজ্জামান বলেন, চেম্বার দুই একদিনের মধ্যেই বসানো হবে। হঠাৎ করেই আমাদের এই ঘোষণা দেয়া হয়েছে তাই আমাদের দেরি হয়েছে।

[৭] এলিফ্যান্ট রোডের প্রায় সব দোকানই খোলা। কিন্তু স্বয়ংক্রিয় জীবাণুনাশক চেম্বার দেখা গেছে শুধু মাল্টিপ্ল্যান আর সুবাস্তু আর্কেড শপিংমলে। বাকীগুলোতে ভাইরাসের বিরুদ্ধে সতর্কতা বলতে শুধু জীবানুনাশকই।

[৮] ডিএমপি'র আরেকটি নির্দেশনা ছিলো শপিংমলের দুই কিলোমিটারের বাসিন্দারাই কেবল কেনাকাটার জন্য আসতে পারবেন। কিন্তু সেই নির্দেশনা বাস্তবায়ন কীভাবে করা হবে, তা জানেন না কেউই।

[৯] তবে পরিচয়পত্র দেখে কেনাকাটার অনুমতি দিচ্ছে আড়ং। তবে তার আগে অনলাইনে নিবন্ধন করতে হচ্ছে ক্রেতাদের।

  • সর্বশেষ