শিরোনাম
◈ এলএনজি আকারে গ্যাস আনার পরিবর্তে ভোলায় গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করবে সরকার ◈ এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর ইফতারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ◈ মোহাম্মদপুর ও আদাবরে সাঁড়াশি অভিযানে ৯৫ জন গ্রেফতার ◈ ইরানের পেস্তা রপ্তানি সাফল্য: ৯ মাসে ৭৩০ মিলিয়ন ডলার আয়! ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ: পা‌কিস্তান দ‌লের চার পা‌শে বিপদ ঘোরা‌ফেরা কর‌ছে ◈ বিশ্বকাপের প‌রে মরক্কো ফুটবল দ‌লের দায়িত্ব নি‌বেন জাভি হার্নান্দেজ! ◈ কুমিল্লায় আ.লীগ নেতার জামিন, মিষ্টি নিয়ে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা ◈ আফগানিস্তানে অতর্কিত হামলা, প্রকাশ্য যুদ্ধের ঘোষণা পাকিস্তানের ◈ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ১৮০ দিনের পরিকল্পনা: রমজানে সরকারের সক্ষমতার পরীক্ষা ◈ দুদকের জালে ঘুষের টাকাসহ আটক উপজেলা প্রকল্প কর্মকর্তা

প্রকাশিত : ১০ মে, ২০২০, ১১:৪৩ দুপুর
আপডেট : ১০ মে, ২০২০, ১১:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সালথায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

ফরিদপুর প্রতিনিধি : [২] ফরিদপুরের সালথায় গলায় ফাঁস দিয়ে সুজন মাতুব্বর (২৪) নামের এক যুবক আত্মহত্যা করেছে। রোববার (১০মে) সকাল আনুমানিক ৮ টা দিকে বসতঘরের আঁড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। সুজন উপজেলার সোনাপুর ইউনিয়নের নটখোলা গ্রামের মোঃ বাবু মাতুব্বরের ছেলে।

[২] এলাকাবাসী ও পুলিশ জানায়, গত ছয় মাস আগে পার্শ্ববর্তী একই ইউনিয়নের হোগলাকান্দি গ্রামের বিয়ে করে সুজন। স্বামী-স্ত্রীর সংসার ভালোই চলছিলো। আত্মহত্যার করতে পারে এমন কোন ঘটনা ঘটেনি।

[৩] এব্যাপারে স্ত্রী রুনি বেগম জানান, সারা রাত পেটের ব্যাথায় কাতড়াচ্ছিলো। রাতের শেষের দিকে তিনি ঘুমিয়ে পড়েন। আমি খুব সকালে ঘুম থেকে উঠে বাড়ির সাংসারিক কাজে ঘরের বাহিরে এসে কাজ করতে ছিলাম। প্রায় ঘন্টা খানেক পরে ঘরের ভিতর ঢুকে দেখি আড়ার সাথে গলায় রশি লাগানো অবস্থায় ঝুলছে। পরে আমার ডাক চিৎকারে বাড়ির অন্য সবাই ছুটে আসে। পরে পুলিশে খবর দিলে ঘটনা স্থলে গিয়ে তার লাশ আড়ার থেকে নামায়। তবে কি কারণে আত্মহত্যা করেছে তার কোন সঠিক কারণ জানা যায়নি।

[৪] এ ব্যাপারে সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, লাশটি উদ্বার করে মৃত্যুর সঠিক কারণ নির্নয়ের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মেডিকেল রির্পোট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়