শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, বরফ কি গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ১০ মে, ২০২০, ০৫:০৮ সকাল
আপডেট : ১০ মে, ২০২০, ০৫:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুসল্লীদের জন্য ১৩ টি মসজিদের সামনে হাতধোয়ার ব্যবস্থা করলো ছাত্রলীগ

বিপ্লব বিশ্বাস : [২] ব্যতিক্রম উদ্যোগ নিলো পিরোজপুর জেলা ছাত্রলীগ। করোনা রোধে স্বাস্থ্যবিধি মেনে যাতে মুসল্লিরা ইবাদত পালন করতে পারে। এ জন্য জেলার শহরের ১৩টি মসজিদে পরিষ্কার করাসহ, মসজিদের প্রবেশদ্বারে সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থার পাশাপাশি প্রতিটি মসজিদে হ্যাণ্ডস্যানিটেশন, হ্যাণ্ড ওয়াস ও সাবান বিতরণ করেন।

[৩] করোনা মহামারীর এই দুর্যোগের সময় মুসল্লীরা যাতে স্বাস্থ্য সুরক্ষা মেনে মসজিদে এসে জামায়াতে নামাজ আদায় করতে পারে এজন্য গতকাল তারাবি নামাজ আদায়ের আগে। শহরের এই মসজিদ গুলো জেলা ছাত্রলীগের সভাপতিসহ অন্যান্য নেতা-কর্মীরা অংশ নিয়ে তা পরিষ্কার-পরিচ্ছন্ন করেন। এসময় তারা প্রতিটি মসজিদের ভেতরে এ বাহিরে জীবাণুনাশক স্প্রে করেন।

[৪] এ ব্যাপারে পিরোজপুর জেলা ছাত্র লীগের সভাপতি জাহিদুল ইসলাম টিটু বলেন মুসল্লিরা যাতে স্বাস্থ্য বিধি মেনে ইবাদত পালন করতে পারেন সেজন্য আমাদের এ উদ্যোগ। ধারাবাহিকভাবে প্রতিটি ইউনিটে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় জেলা ছাত্রলীগ ও জেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়