শিরোনাম
◈ মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব কে হবেন, মন্ত্রিসভায় কারা আসছেন? ◈ বিয়ের পর ইসলাম গ্রহণের গুঞ্জন, সত্যটা জানালেন রবার্তো কার্লোস ◈ রাজধানীতে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, নারীসহ গ্রেপ্তার ৫৪ ◈ এলএনজি কার্গো সংকটে মহেশখালীর এফএসআরইউ বন্ধ, গ্যাস সরবরাহে নতুন চাপ ◈ দেশীয় গ্যাস অনুসন্ধান থেকে স্মার্ট গ্রিড—জ্বালানি খাতে সরকারের ১০ বছরের রূপরেখা ◈ বারবার কাঁদলেন মির্জা ফখরুল, চার থেকে পাঁচবার আবেগে ভেঙে পড়েন, চাইলেন ক্ষমা  (ভিডিও) ◈ বাংলাদেশকে জ্বালানি সহযোগিতার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর ◈ বৃহস্পতিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায় ◈ হুমকি দেওয়ার অভিযোগে ভাইরাল অডিও কল নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন হুম্মাম কাদের চৌধুরী(ভিডিও) ◈ রাজধানীতে অনলাইন প্ল্যাটফর্মে পর্নোগ্রাফিক কনটেন্ট তৈরি করতেন ইনফ্লুয়েন্সার সুমাইয়া!(ভিডিও)

প্রকাশিত : ১০ মে, ২০২০, ০৪:০৪ সকাল
আপডেট : ১০ মে, ২০২০, ০৪:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিনামূল্যে ১ লাখ পোশাক শ্রমিককে ফোনের মাধ্যমে করোনায় চিকিৎসা পরামর্শ দেবে কমন হেলথ্

শরীফ শাওন : [২] পোশাক শ্রমিকদের টেলিমেডিসিন ডাক্তারের পরামর্শ প্রদানে পোশাক কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএর সঙ্গে এমন চুক্তি করেন কমন হেলথ্ ইনকরপোরেশন।

[৩] চুক্তিতে বলা হয়, গাজিপুর ও সাভার অঞ্চলের ৫০ হাজার করে মোট ১ লাখ শ্রমিকদের এই সেবা প্রদান করবে কমন হেলথ্। সপ্তাহে ৭ দিন, দৈনিক ২৪ ঘণ্টা তারা সেবা প্রদান করবেন। চুক্তি অনুসারে করোনা বিস্তার ও নিয়ন্ত্রণে রোগীদের গোপনীয়তা রক্ষা করেই কাজ করবেন তারা। শুধুমাত্র বিজিএমইএ ও কারখানা মালিকদের এ বিষয়ে অবহিত করবেন।

[৪] চুক্তিতে আরো বলা হয়, প্রাথমিক স্বাস্থ্যসেবা ও মানসিক স্বাস্থ্য সম্পর্কিত ফ্রি টেলিমেডিসিন ডাক্তারের পরামর্শ প্রদান করা হবে। সেবা গ্রহণে শ্রমিকদের উৎসাহিত করতে বিজিএমইএর সদস্যদের সঙ্গে কাজ করবে। উচ্চমানের সেবা নিশ্চিত করা হবে।

[৫] একটি নির্দিষ্ট ফোন নাম্বারে কল বা কমন হেলথ্ বাংলাদেশের ফেসবুক পেজে গিয়ে সেবা নিতে পারবেন শ্রমিকরা। ফোন বা ভিডিও কলের মাধ্যমে ডাক্তারদের পরামর্শ নিতে পারবেন। শুধুমাত্র বিজিএমইএর সদস্য কারখানার শ্রমিক নিশ্চিত করতে তাদের নাম, কারখানা ও আইডি নাম্বার প্রদান করতে হবে। শ্রমিকরা চাইলে কমন হেলথ্ এর মাধ্যমে কম খরচে চিকিৎসা সেবার ব্যবস্থা করে দেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়