শিরোনাম
◈ খুচরা বিক্রেতাদের সার বিক্রি অব্যাহত রাখতে নির্দেশ সরকারের ◈ আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.), দেশজুড়ে নানা আয়োজন ◈ মিয়ানমারে সহিংসতা-নির্যাতনে বিপর্যস্ত মানুষ, রোহিঙ্গাদের অবস্থা আরও ভয়াবহ: জাতিসংঘ ◈ ‘উপহার’ হিসেবে বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া: প্রবাসীকল্যাণমন্ত্রী ◈ রংপুরে চার হত্যা: ‘ধর্ষণের আলামত’ নিয়ে ডোম-চিকিৎসকের বক্তব্যে ভিন্নতা ◈ বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানুন আসল ঘটনা ◈ মহানবীর আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই: রাষ্ট্রপতি ◈ জামায়াতের মতাদর্শের বিষয়ে সতর্ক করলেন কওমি আলেমরা ◈ বিদিশা এরশাদ গ্রেপ্তার: প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত, গুলশান থেকে আটক ◈ কারখানা থেকে ক্লাসরুম, রোবট বিপ্লবে বদলে যাচ্ছে চীন

প্রকাশিত : ১০ মে, ২০২০, ০২:১১ রাত
আপডেট : ১০ মে, ২০২০, ০২:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্লোভেনিয়ায় সরকারবিরোধী সাইকেল বিক্ষোভ

সিরাজুল ইসলাম: [২] রাজধানী লিউব্লিয়ানায় শুক্রবার হাজার হাজার মানুষ বিক্ষোভ দেখান। বিবিসি

[৩] প্রধানমন্ত্রী জানেস জানসার বিরুদ্ধে করোনাভাইরাস মহামারী পুঁজি করে মানুষের স্বাধীনতা খর্ব করার অভিযোগ করেন তারা। তারা বলেন, প্রধানমন্ত্রী পুলিশি ক্ষমতা বাড়ানো, অভিবাসীদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো এবং সাংবাদিকদের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ করছেন।

[৪] করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে মধ্য মার্চ থেকে কড়া লকডাউন চলছে স্লোভেনিয়ায়। দুই সপ্তাহ আগে এটা কিছুটা শিথিল করা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত ১ হাজার ৪৫০ করোনা রোগী শনাক্ত এবং ১০০ জন মারা গেছে।

[৫] বিবিসির লিউব্লিয়ানা সংবাদদাতা গে ডি লাউনি জানান, লিউব্লিয়ানা সাইকেলের শহর হিসেবে পরিচিত। শারীরিক দূরত্ব মেনে বিক্ষুব্ধরা বিক্ষোভ দেখান। তাদের সঙ্গে পরিবেশবাদী সংগঠনের কর্মীরাও যোগ দেন। সবাই শান্ত ছিলেন। তারা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে চোর এবং সরকার পতন চাই বলে স্লোগান দেন।

[৬] পরিবেশবাদীদের অভিযোগ, জরুরি আইনে কিছু ধারা ঢুকিয়েছে সরকার। এতে এনজিওরা নির্মাণ প্রকল্পে কাজ করতে পারবে না। তবে সরকার এ অভিযোগ অস্বীকার করেছে।

  • সর্বশেষ