শিরোনাম
◈ বিশ্বকাপে প্রথম অঘটন, স্পেনকে রুখে দি‌য়ে ইতিহাস কেপ ভার্দের  ◈ সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা ◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি

প্রকাশিত : ০৯ মে, ২০২০, ১১:২০ দুপুর
আপডেট : ০৯ মে, ২০২০, ১১:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুরাদনগরে একই পরিবারে ৯ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্তের রোগীর সংখ্যা ১৯

এম কে আই জাবেদ, মুরাদনগর: [২] মুরাদনগর উপজেলায় একই পরিবারের ৯ জনের নমুনায় করোনায় পজেটিভ হয়েছে। তারা হলেন মুরাদনগর উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের বাখরনগর গ্রামের।

[৩ে] নতুন আক্রান্তদের মধ্যে ৫ জন শিশু ও দুইজন বয়ষ্ক লোক রয়েছেন। শিশুদের বয়স যথাক্রমে ৫,৮,১০,১৩ ও ১৬ এবং দুইজন বয়ষ্ক ব্যক্তির একজনের বয়স ৬৫ অপরজনের ৫৫ বছর। বিষয়টি নিশ্চিত করেছেন মুরাদনগর উপজেলা স্বাস্থ্য বিভাগ ।

[৪] সূত্রে জানাযায়, বাখরনগর গ্রামের দুই ব্যক্তি লকডাউনের মধ্যে ঢাকা থেকে বাড়ি আসেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৫ মে তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠালে ঢাকা থেকে রিপোর্ট পজিটিভ আসে। পরে ওই পরিবারের ৭ জনসহ মুরাদনগর থেকে মোট ১৮ টি নমুনা পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠালে গত ৮ মে রিপোর্টে একই পরিবারের ৭ জনের করোনা ভাইরাস পজেটিভ হয়। পূর্বের ২ ও পরে ৭ মিলে একই পরিবারে মোট ৯ জন করোনার সংক্রমণে আক্রান্ত হয়েছেন। এই নিয়ে উপজেলায় ১৯ জন সনাক্ত হয়েছেন।

[৫] তবে প্রথম সনাক্তকারী রোগীর মধ্যে কাজিয়াতল গ্রামের মিজান (২৮) নামের এখন দুই সাপ্তাহ থেকে পালিয়ে রয়েছেন। অপরদিকে কঠালিয়াকান্দি গ্রামের আক্রান্ত ২জনের পুনঃরায় নমুনা নেগেটিভ এসেছে বলে জানাযায়।

[৬] এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত দুই মহিলা স্বেচ্ছায় স্বীকার করে প্রশাসনকে বলেন, তারা কোম্পানীগঞ্জ - নবীনগর রোডের গ্রীন ও গ্রামীন ফার্মেসিতে এসেছিলেন ঔষধের জন্য। এবং পাশের দুটি বাড়িতেও গিয়েছিলেন।

[৭] এব্যপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোহাম্মদ নাজমুল আলম বলেন, ওই বাড়ির মোট ১১ জন সদস্যের মধ্যে ৯ জনই আক্রান্ত। তাদের সকলকে আইসোলেশন নিশ্চিত করে আশে পাশের সবকয়টি বাড়ী ও বাখরনগর মোচাগড়া রাস্তা লকডাউন করা হয়।

[৮] এসময় উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার ভূমি সাইফুল ইসলাম কমল, পুলিশ পরিদর্শক তদন্ত নাহিদ আহম্মেদ , স্থানীয় ইউপি চেয়ারম্যান কাজী আবুল খায়ের প্রমূখ। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়