শিরোনাম
◈ ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা! ◈ শিক্ষার্থীর ফোন হাতুড়ি দিয়ে ভেঙে শিক্ষক বললেন, ‘নেক্সটে ফোন আনতে চিন্তা কইরো’ ◈ কেরানীগঞ্জে সেলুনে ফরহাদকে কুপিয়ে হত্যা, সিসিটিভিতে ধরা পড়ল হামলার দৃশ্য ◈ গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ◈ তারেক রহমানকে ভারত কেন দুটি আমন্ত্রণ দিয়েছিল, জানাল দিল্লি ◈ যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রফতানি বেড়েছে ১১.৪২ শতাংশ ◈ কূটনীতিক পরিচয়ে ভুয়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, সতর্ক করলো ঢাকার মার্কিন দূতাবাস ◈ পশ্চিমবঙ্গে মাদকের চেয়েও বিপজ্জনক বস্তু এখন গরুর মাংস ◈ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১,৫৯৩ ◈ ফ্যাসিস্ট সরকারের আমলে ৬০ লাখের বেশি মিথ্যা মামলা হয়েছে: আইনমন্ত্রী

প্রকাশিত : ০৯ মে, ২০২০, ০৯:৩৪ সকাল
আপডেট : ০৯ মে, ২০২০, ০৯:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দ্বিতীয় দফায় ঢাকা ছেড়েছেন অস্ট্রেলিয়ার ২২০ নাগরিক

কূটনৈতিক প্রতিবেদক : [২] এ নিয়ে তিন সপ্তাহের কম সময়ে দেশটির অন্তত পাঁচশত নাগরিক ঢাকা ছেড়েছেন।

[৩] ঢাকার অস্ট্রেলিয়ান হাই কমিশন শনিবার এ তথ্য জানিয়ে বলেছে, শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি বিশেষ বিমানে তারা ঢাকা ত্যাগ করেন।

[৪] ফ্লাইটটিতে ২২০ জন অস্ট্রেলিয়ান এবং আট জন নিউজিল্যান্ডের নাগরিক ছিলেন।

[৫] অস্ট্রেলিয়ান হাই কমিশনার জেরেমি ব্রুয়ার ও অন্যান্য কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত ছিলেন এবং বিদায়ী যাত্রীদের সঙ্গে আলাপ করেন।

[৬] অস্ট্রেলিয়ান হাই কমিশনার বলেন, কোভিড-১৯ এর কারণে বেশিরভাগ যাত্রীবাহী বিমান চলাচল এখনো বাংলাদেশ থেকে যাওয়া এবং আসা স্থগিত রয়েছে।

[৭] মহামারি মোকাবিলায়, আমাদের বিশ্বব্যাপী প্রতিক্রিয়ার অংশ হিসেবে আমরা নিরলস চেষ্টা করে চলেছি যাতে অস্ট্রেলিয়ানরা দেশে ফিরতে পারে।

[৮] অস্ট্রেলিয়া পৌঁছাতে সহায়তার জন্য শ্রীলঙ্কান এয়ারলাইন্স এবং বাংলাদেশ সরকারের কাছে আমরা কৃতজ্ঞ।

[৯] বাংলানিউজ তাদের প্রতিবেদনে জানায়, মহামারি শুরু হওয়ার পর অস্ট্রেলিয়া সরকার প্রায় ১৫ হাজার অস্ট্রেলিয়ান নাগরিককে বিদেশ থেকে দেশে ফিরে যেতে সাহায্য করেছে।

  • সর্বশেষ