শিরোনাম
◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল

প্রকাশিত : ০৯ মে, ২০২০, ০৮:১৫ সকাল
আপডেট : ০৯ মে, ২০২০, ০৮:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এবার সিলেটে ঈদ পর্যন্ত দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত

সিলেট প্রতিনিধি: [২] করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকি নিয়ে আসন্ন ঈদ উপলক্ষে কোনো ধরনের ব্যবসা প্রতিষ্ঠান না খোলার সিদ্ধান্ত নিয়েছেন সিলেটের ব্যবসায়ীরা।

[৩] শুক্রবার সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নিয়েছেন তারা।

[৪] বিষয়টি নিশ্চিত করে সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি আবু তাহের মুহা. শোয়েব বলেন, করোনায় সংক্রমিত রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। তাই সকলের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে আগামী ১০ মে থেকে সিলেটে সব ধরনের শপিংমল, মার্কেট ও ফ্যাশন হাউস বন্ধ রাখার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

[৫] ঈদের আগে ব্যবসা প্রতিষ্ঠান না খোলার ব্যাপারে সবাই একমত জানিয়ে তিনি বলেন, সিলেটের ব্যবসায়ীদের সিদ্ধান্ত সরকারের প্রতিও একটা বড় বার্তা। আগে জীবনের নিরাপত্তা, পরে ব্যবসা।

[৬] রাজধানীর বাইরে এর আগে সম্প্রতি একই সিদ্ধান্ত গ্রহণ করেছেন কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার ব্যবসায়ীরা। মহামারি করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকির মধ্যে পুরো রমজান মাসজুড়ে দোকানপাট, মার্কেট ও শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত নেন তারা। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়