শিরোনাম
◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী

প্রকাশিত : ০৯ মে, ২০২০, ০৯:৫১ সকাল
আপডেট : ০৯ মে, ২০২০, ০৯:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অতিমহামারি মোকাবেলার প্রস্ততি নেই, ৩ বছর আগেই ব্রিটিশ সরকারকে সতর্ক করা হয়েছিলো

ইকবাল খান : [২] মারাত্মক সংক্রামক রোগ দেখা দিলে তা মোকাবেলায় সেবা সংস্থাগুলোর অপর্যাপ্ত প্রস্ততির বিষয়ে বিশেষজ্ঞরা ২০১৭ সালেই মন্ত্রীদের সতর্ক করেছিলেন। মেইল অনলাইন

[৩] বিশেষজ্ঞরা সেসময় কিভাবে এ ধরণের অতিমহামারি মোকাবেলা করা যায় তারও একটি রুপরেখা দিয়েছিলেন।

[৪] ২০১৬ সালে সম্ভাব্য একটি ফ্লু অতিমহামারি ঠেকানোর জন্যে পরিচালিত এক্সারসাইজ সিগন্যাসের ওপর ভিত্তি করে ওই রিপোর্ট প্রস্তত করা হয়েছে। ওই এক্সারসাইজে চিহ্নিত হয় জরুরি গণ স্বাস্থ্য খাতে ‘যৌথ কৌশলগত পর্যায়ে পরিকল্পনার অভাব’।

[৫] গার্ডিয়ান ৬৫ পৃষ্ঠার ওই রিপোর্ট ফাঁস করেছে।

[৬] ছায়া সমাজসেবা মন্ত্রী লেবার পার্টির লিজ ক্যান্ডাল বলেছেন, একটি অতিমহামারি মোকাবেলায় বিশেষ সমাজ সেবা খাতে পর্যাপ্ত প্রস্ততি না থাকার বিষয়টি পরিস্কার দেখিয়ে দিয়েছিলো এক্সারসাইজ সিগন্যাস।

[৭] তিনি বলেন, ওইসব সতর্কবার্তা এখন মর্মান্তিকভাবে সত্য প্রমাণিত হচ্ছে।

[৮] লিজ ক্যান্ডাল দাবি করেছেন, মন্ত্রীদের এখন অবশ্যই জবাবদিহি করতে হবে কেন তারা এই রিপোর্টের দেয়া সুপারিশগুলো বাস্তবায়ন করেন নি।

[৯] মন্ত্রীরাও করোনাভাইরাসের সময় ওই সিগন্যাস রিপোর্টের কথা স্বীকার করেছেন।

[১০] ওই সিগন্যাস এক্সারসাইজ বা মহড়ায় ৯৫৭ জন বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা অংশ নিয়েছিলেন।

  • সর্বশেষ