শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ০৮ মে, ২০২০, ১১:৫৯ দুপুর
আপডেট : ০৮ মে, ২০২০, ১১:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]আর্থিক ক্ষতি এড়াতে ডিসেম্বরের সিরিজটি নিশ্চিত করতে চায় অস্ট্রেলিয়া-ভারত

স্পোর্টস ডেস্ক : [২] আগামী ডিসেম্বরে তিন ওয়ানডে ও চার টেস্ট খেলতে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা রয়েছে বিরাট কোহলিদের। কিন্তু করোনার কারণে সফর নির্ধারিত সময়ে মাঠে গড়ানো নিয়ে শঙ্কায় আছে দুদলই।

[৩] বছরের শেষদিকে হতে যাওয়া এই সিরিজটি মাঠে না গড়ালে প্রায় ৩০০ মিলিয়ন ডলার ক্ষতির মুখে পড়বে অস্ট্রেলিয়া। ফলে যেকোন এটি আয়োজন করতে চায় তারা। তবে এখনও ক্রিকেট শুরুর ব্যাপারে কোন সিদ্ধান্ত নিতে পারেনি ক্রিকেট অস্ট্রেলিয়া। দেশের ফেডেরাল সরকারের সঙ্গে তাদের আলোচনা চলছে একের পর এক।

[৪] তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, প্রয়োজনে দুই সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকবে পুরো ভারতীয় দল, তবু তারা অস্ট্রেলিয়া সফরের জন্য প্রস্তুত। যা কি না আশার খোরাক জুগিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) কর্তাব্যক্তিদের মনে। এই অবস্থার সম্ভাব্য সমাধান হলো, যদি আন্তর্জাতিক ফ্লাইট শুরু হয়, তাহলে নির্ধারিত সূচির দুই সপ্তাহ আগেই ভারতীয় ক্রিকেট দলের চলে যেতে হবে অস্ট্রেলিয়াতে এবং নিজেদের বন্দী করতে হবে স্বেচ্ছা কোয়ারেন্টাইনে।

[৫ অস্ট্রেলিয়া-ভারতের সিরিজটি আপাতত চার ম্যাচের জন্য নির্ধারিত হলেও এটিকে পাঁচ ম্যাচের করার পরিকল্পনা চলছে। তবে বিসিসিআই কোষাধক্ষ্য এখনই পাঁচ টেস্ট চাচ্ছেন না। বরং বাড়তি রাজস্ব অর্জনের জন্য সীমিত ওভারের ক্রিকেট বাড়ানোই ভালো মনে করছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়