শিরোনাম
◈ ৬ মাসের মূল্যায়নে বাড়তে পারে মন্ত্রিসভার আকার, বদলাতে পারে দায়িত্ব ◈ এসএসসির ফলের ভিত্তিতেই একাদশে ভর্তি, বহাল থাকছে অনলাইন আবেদন ◈ খাদ্যবান্ধব কর্মসূচি শুরু, ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চাল পাবেন ৫৫ লাখ কার্ডধারী ◈ 'দেশটা আমাদের সবার', পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে নাগরিকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ইংল্যান্ডের দ্বিতীয় স্ত‌রের দ‌লের বিরু‌দ্ধে প্রীতি ম্যাচ বাতিল করলো বার্সেলোনা ◈ নিরাপদ ও নিয়মিত অভিবাসী কর্মীদের অধিকার সুরক্ষায় আইওএমের আরও সহযোগিতা চায় বাংলাদেশ ◈ একসঙ্গে পুলিশ টিমকে চা বা বিশ্রামে যাওয়ার বিষয়ে সতর্ক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ইদানীং প্রধানমন্ত্রীকে নিয়েও কটূক্তি, দেশের মান সম্মান ক্ষুণ্ন হচ্ছে: কর্নেল (অব.) অলি ◈ সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ ◈ দেশের সব ডিসির জন্য যে জরুরি নির্দেশনা

প্রকাশিত : ০৮ মে, ২০২০, ০৬:৪০ সকাল
আপডেট : ০৮ মে, ২০২০, ০৬:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পুরুষের বীর্যে করোনাভাইরাস পেয়েছেন চীনের গবেষকদল

ইকবাল খান : [২] দেশটি শাঙ্গকিউ মিউনিসিপ্যিাল হসপিটালে চিকিৎসাধীন ৩৮ জন পুরষকে পরীক্ষা করে তাদের ১৬ শতাংশের বীর্যে এ ভাইরাস পাওয়া গেছে বলে চীনের গবেষকরা জানিয়েছেন। সিএনএন।

[৩] বৃহস্পতিবার জেএএমএ নেটওয়ার্ক ওপেন নামের একটি সাময়িকীতে ছাপা এক প্রতিবেদনে গবেষক দল জানান, জানুয়ারি ও ফেব্রæয়ারিতে এদের এক চতুর্থাংশই তখন মারাত্মক সংক্রমণের পর্যায়ে এবং প্রায় ৯ শতাংশ সেরে উঠার পর্যায়ে ছিলেন।

[৪] বেইজিংয়ে চাইনিজ পিপল লিবারেশন আর্মি জেনারেল হসপিটালের দিয়ানজেং লি ও তার সহকর্মীরা লিখেছেন, কোভিড-১৯ আক্রান্ত রোগীদের মধ্যে এমনকি সেরে উঠার পর্যায়েও পুরুষের বীর্যের মধ্যে আমরা সার্স-সিওভি-২ এর অস্তিত্ব পেয়েছি।

[৫] তবে অনেক ভাইরাসই পুরুষের প্রজনন ব্যবস্থায় টিকে থাকতে পারে। এর আগে পুরুষের বীর্যে ইবোলা ও জিকা ভাইরাস ছড়ানোর প্রমাণ মিলেছে, এমনকি রোগী সেরে উঠার কয়েক মাস পরও।

[৬] গবেষক দল বলছে, ভবিষ্যত গবেষণায় যদি প্রমাণিত হয় যে সার্স-সিওভি-২ যৌন সংক্রমণে সক্ষম তাহলে তা সংক্রমণ প্রতিরোধের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা দিক বের করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়