শিরোনাম
◈ দিল্লিতে সিজেপি নেতাদের আটক, আগেই আন্দোলনের পরবর্তী নেতৃত্ব ঠিক করে রেখেছিলেন প্রতিষ্ঠাতা ◈ মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় যৌথ চ্যাম্পিয়ন বাংলাদেশের হিরা ◈ শেখ হাসিনার সঙ্গে মাঝেমধ্যে কথা হয়, তিনি দেশে ফিরতে চান: জি এম কাদের (ভিডিও) ◈ মানববর্জ্য ও কৃষিজ বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন, গবেষকদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর ◈ ‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি, আমাদের কাছে তা আছে’: রাহুল গান্ধী ◈ খুলনার চার থানায় বিশেষ অভিযান, পুলিশ সদস্যদের একা চলাচলে নিষেধাজ্ঞা ◈ দিল্লিতে ধর্না থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক, কারণ জানাল পুলিশ ◈ ২০২৭ সালের হজ মিশন ভিসা পেতে ২৭০ এজেন্সিকে জরুরি নির্দেশ, তথ্য জমার শেষ সময় রোববার ◈ চুরির অপরাধে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা, স্থায়ী নিষেধাজ্ঞার ঝুঁকি ◈ শেষ মুহূর্তে বরু‌শিয়া ডর্টমুন্ডের কা‌ছে হার এড়া‌লো ব্রেমেন

প্রকাশিত : ০৮ মে, ২০২০, ১০:০৯ দুপুর
আপডেট : ০৮ মে, ২০২০, ১০:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] র‌্যাবের গুলিতে যশোরে মাদক ব্যবসায়ী নিহত, ২ র‌্যাব সদস্য আহত

যশোর প্রতিনিধি : [২] জেলার অভয়নগরের চলিশিয়া ইউনিয়নের ডুমুরতলা ও হাটবিলা গ্রামের মধ্যবর্তী একটি বিলের ফাঁকা জায়গায় র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে একজন মাদক চোরাকারবারি নিহত হয়েছে। এসময় আহত হয় ২ র‌্যাব সদস্য। নিহত মারুফ মোল্লা (২৬), অভয়নগরের বুইকারা গ্রামের ড্রাইভার পাড়ার মোসলেম মোল্লার পুত্র। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে৭ টার।

[৩] অভয়নগর থানা পুলিশ জানায়, চলিশিয়া ইউনিয়নের ডুমুরতলা ও হাটবিলা গ্রামের মধ্যবর্তী একটি বিলের ফাঁকা জায়গায় নিহত মারুফ মোল্লসহ আরও ৪/৫ জন মাদক কারবারি ফেনসিডিল ভাগাভাগি করছিল। র‌্যাবের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে জানতে ঘটনাস্থলে যায়। মাদক কারবারিরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে ৬ রাউন্ড গুলি ছোড়ে।

[৪] পরবর্তীতে র‌্যাবসদস্যরা পাল্টা গুলি চালালে মারুফ মোল্লার গায়ে একটি গুলি লাগে। সে ঘটনাস্থলে নিহত হয়। অন্য মাদক কারবারিরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও কয়েক বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। নিহত মারুফ মোল্লার লাশ বর্তমানের অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে রয়েছে। আহত র‌্যাবের দুইজন সদস্যকে খুলনায় নেভি হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ