শিরোনাম
◈ ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সমমর্যাদার উপদেষ্টা নিযুক্ত হলেন মিঠুন চক্রবর্তী ◈ এআই ও স্বয়ংক্রিয় বট ব্যবহার করে গান বানিয়ে ৮০ লাখ ডলারের স্ট্রিমিং জালিয়াতি! ◈ বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: রণধীর জয়সওয়াল ◈ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই ◈ ফ্রান্সের শিক্ষার্থী বিক্ষোভে স্পষ্ট ঋণ ও বাজেট সংকট, যা ছড়িয়ে পড়তে পারে পুরো ইউরোপে ◈ ব্যাংকক সম্মেলনে বাংলাদেশের নিজস্ব অর্থনৈতিক সংস্কার কর্মসূচি তুলে ধরবে সরকার ◈ চীন-ভারতের তুলনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেশি স্থিতিশীল, সামনে বড় সুযোগ ◈ শ্রমিকদের বিরোধিতার মধ্যেই ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের এনসিটি ইজারা দিচ্ছে বাংলাদেশ ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’

প্রকাশিত : ০৭ মে, ২০২০, ১১:৩৯ দুপুর
আপডেট : ০৭ মে, ২০২০, ১১:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়নি তবুও আগস্টেই চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল আয়োজনে প্রস্তুত তুরস্ক

আক্তারুজ্জামান : [২] বিশ^ পরিস্থিতি ক্রমেই খারাপ অবস্থার দিকে যাচ্ছে। তুরস্কে তো ধীরে ধীরে লাশের সংখ্যা বাড়ছে। এর মধ্যেও ইউরোপীয় ফুটবলের সবচেয়ে মর্যাদার লড়াই চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল আয়োজন নিয়ে প্রস্তুতি গ্রহণ করেছে। বুধবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে তুর্কি ফুটবল ফেডারেশন।

[৩] গত মার্চে করোনা পরিস্থিতিতে ইউরোপিয়ান লিগগুলো স্থগিত ঘোষণা করা হয়। একই সঙ্গে স্থগিত হয় চ্যাম্পিয়ন্স লিগের খেলাগুলোও। মে মাসের শেষ দিকে এসে কথা ছিল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার। কিন্তু করোনার কারণে সেই ফাইনাল স্থগিত করে দেয়া হয়।

[৪] তুরস্কের রাজধানী ইস্তাম্বুলের আতাতুর্ক স্টেডিয়ামে ৩০ মে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু স্থগিত হওয়ার কারণে কবে সেই ফাইনাল অনুষ্ঠিত হবে তার কোনো নিশ্চয়তা নেই। কারণ, ফাইনালের আগে এখনও কয়েকটা ধাপ পেরুতে হবে চ্যাম্পিয়ন্স লিগকে। এরপরই না ফাইনালের কথা।

[৫] তবুও পরিবর্তিত পরিস্থিতিতে আগামী আগস্টেই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল আয়োজনে প্রস্তুত বলে দাবি করেছে তুরস্ক ফুটবল ফেডারেশন। অথচ উয়েফার পক্ষ থেকে চ্যাম্পিয়ন্স লিগ পুনরায় শুরু করার বিষয়ে কোনো কিছু বলা হয়নি এখনও।

[৬] তুরস্কে এরই মধ্যে করোনায় আক্রান্ত এক লাখ ৩১ হাজার ৭৭৪জন। মৃত্যু হয়েছে ৩ হাজার ৫৮৪ জনের।

  • সর্বশেষ