শিরোনাম
◈ ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে মন্ত্রিসভা কমিটি, ৮ উপজেলায় পাইলটিং ◈ ডিসি সারোয়ারকে শোকজ ◈ ৪৪তম বিসিএসের নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগ, তালিকা প্রকাশ ◈ অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা গ্রুপে অপরা‌জিত থে‌কে জিম্বাবুয়ে সুপার এইটে ◈ রোজার প্রথম দিনেই মুরগির দাম চড়া, কেজিতে বাড়লো ২০ থেকে ১০০ টাকা ◈ ৫০ নারী প্রতিনিধিত্ব নিয়োগ নিয়ে দুই জোটে চলছে হিসাব-নিকাশ ◈ জনগণের ট্যাক্সে চলি, তাই জবাবদিহি নিশ্চিত করা নৈতিক দায়িত্ব: স্থানীয় সরকার মন্ত্রী ◈ বগুড়া থেকে হিরো আলম গ্রেপ্তার ◈ তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি: প্রতিরক্ষা চুক্তি ও বাণিজ্যে জোর ◈ অন্তর্বর্তী সরকারের সময় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করা নিয়ে বিএনপিতেও 'বিস্ময়'

প্রকাশিত : ০৭ মে, ২০২০, ১০:৪০ দুপুর
আপডেট : ০৭ মে, ২০২০, ১০:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আজ ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে তোলা হবে ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক মিনহাজ মান্নান ইমনকে

মাজহারুল ইসলাম : [২] বুধবার রাতে রমনা থানার ওসি মনিরুল ইসলাম জানান, রাষ্ট্রের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করার মামলায় তাকে গ্রেপ্তার করে বুধবার সন্ধ্যার পর থানায় হস্তান্তর করে র‌্যাব। এ ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা জানতে তাকে রিমান্ডে নেয়া প্রয়োজন।

[৩] রমনা থানার এজাহারে অভিযোগ করা হয়, ইমনসহ ১১ জন বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরকারবিরোধী নানা বক্তব্য প্রচার করে। র‌্যাবের একটি বিশেষ দল তদন্ত শেষে ওই ১১ জনের সংশ্লিষ্টতার বিষয়টি নিশ্চিত হয়। এর পরেই ইমনসহ ৪ জনকে গ্রেপ্তার করে র‌্যাব-৩। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

[৪] গ্রেপ্তার বিএলআই সিকিউরিটিজের কর্ণধার মিনহাজ মান্নান ঢাকা স্টক এক্সচেঞ্জের একজন পরিচালক। তিনি শিক্ষামন্ত্রী দীপু মনির খালাত ভাই। মিনহাজের ভাই ঢাকায় মার্কিন দূতাবাসের কর্মকর্তা জুলহাজ মান্নানকে ২০১৬ সালে জঙ্গিরা হত্যা করেছিল। জুলহাজ সমকামী অধিকার বিষয়ক একটি পত্রিকা সম্পাদনার সাথে জড়িত ছিলেন।

[৫] মঙ্গলবার এই মামলায় কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর, রাষ্ট্রচিন্তার সদস্য দিদারুল ভূঁইয়া ও ব্যবসায়ী মুশতাক আহমেদকে গ্রেপ্তার করা হয়। মামলার অন্য আসামীদের মধ্যে জার্মানিতে থাকা ব্লগার আসিফ মহিউদ্দিন, সুইডেনে থাকা সাংবাদিক তাসনিম খলিলও রয়েছেন।

[৬] মিনহাজকে (৫২) বুধবার ঢাকার বনানী থেকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-৩ এর কর্মকর্তা সহকারী পুলিশ সুপার আবু জাফর মোহাম্মদ রহমত উল্লাহ। একই সঙ্গে থানায় তুলে দেয়া হয় আগের দিন বাসা থেকে তুলে নেয়া দিদারুলকে।

[৭] রমনা থানার ওসি (তদন্ত) জহিরুল ইসলাম  জানান, রাত পৌনে ৮টার দিকে ডিজিটাল নিরাপত্তা আইনে এই দুজনকে গ্রেপ্তার দেখিয়ে থানায় হস্তান্তর করে র‌্যাব-৩।

[৮] র‌্যাব-৩ এর ডিএডি আবু বকর সিদ্দিকের করা এই মামলায় মঙ্গলবার গ্রেপ্তার কার্টুনিস্ট কিশোর ও মুশতাককে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

[১০] মামলার কিশোর ও মুশতাককে প্রধান আসামি করা হয়েছে। অন্য আসামিরা হলেন, দিদারুল ভূঁইয়া, মিনহাজ মান্নান, আসিফ মহিউদ্দিন, তাসনিম খলিল, সায়ের জুলকারনাইন, আসিফ ইমরান, স্বপন ওয়াহিদ, সাহেদ আলম ও ফিলিপ শুমাখার।

[১১] মামলায় আসামিদের বিরুদ্ধে ফেইসবুক ব্যবহার করে জাতির জনক, মুক্তিযুদ্ধ, করোনাভাইরাস মহামারী সম্পর্কে গুজব, রাষ্ট্র ও সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার অভিপ্রায়ে অপপ্রচার বা বিভ্রান্তি ছড়ানো, অস্থিরতা-বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারার অভিযোগ আনা হয়েছে। রাইজিংবিডি, দেশরূপান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়