শিরোনাম
◈ প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট ৬৬ দশমিক ৩ শতাংশ মানুষ: ডপলার রিসার্চের জরিপ ◈ ৪ দিন খাবার ও পানি ছাড়া সাগরে ভাসছিলেন ৩০০ মার্কিন সেনা, অতঃপর... ◈ রাষ্ট্রপতি নির্বাচনে এমপিদের ভোটদান নিয়ে ইসির ৯ নির্দেশনা ◈ ১৩ পুলিশ কর্মকর্তাকে বদলি ও পদায়ন ◈ মিয়ানমারের বিবৃতি কি রোহিঙ্গা সংকট আরও জটিল করে তুলল? ◈ সাশ্রয়ী দামে স্মার্টফোন দিতে সরকারের নতুন পরিকল্পনা ◈ রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক ◈ নবম পে স্কেলের গেজেট কবে, যা জানা গেল ◈ ভারত স্বার্থ-শর্ত ছাড়া আমন্ত্রণ জানালে স্বাগত জানাবে বাংলাদেশ: রিজভী ◈ রাষ্ট্রপতি নির্বাচনে অভ্যস্ত নয় ইসি, তবে প্রক্রিয়ায় কোনো গ্যাপ থাকবে না: সিইসি

প্রকাশিত : ০৭ মে, ২০২০, ০১:০৬ রাত
আপডেট : ০৭ মে, ২০২০, ০১:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাতক্ষীরায় স্বামী কর্তৃক স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

সাতক্ষীরা প্রতিনিধি : [২] সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের কৈখালীতে স্বামী কর্তৃক স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঘাতক স্বামী ওহিদুজ্জামান পলাতক রয়েছে।

[৩] সাতক্ষীরার কাটিয়া ফাঁড়ির ইনচার্জ ও মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর মিজানুর রহমান জানান, মঙ্গলবার দুপুরে স্বামী ওহিদুজ্জামান তার স্ত্রী ডলি খাতুনকে পিটিয়ে সংকটাপন্ন অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ভাই বাবলু হোসেন নিহত ডলির স্বামীসহ চারজনকে আসামি করে সাতক্ষীরা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

[৪] ইন্সপেক্টর মিজান ঘটনাস্থল পরিদর্শন করে জানান, নিহত ডলি’র মরদেহের ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত গৃহবধূর স্বামী ওহিদকে গ্রেফতারের পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি আরো জানান।

[৫] নিহত গৃহবধূর ভাই বাবলু জানান, ডলি’র স্বামী সবসময়ই তার বোনকে নানাভাবে নির্যাতন করে আসছিল। এরই জেরে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়