শিরোনাম
◈ উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নিখুঁত হামলা, চাপে যুক্তরাষ্ট্রের যুদ্ধপরিকল্পনা ◈ গণপিটুনিতে ৯ মাসে ১৭১ মৃত্যু, ‘মব’ কি সংঘবদ্ধ অপরাধের নতুন কৌশল? ◈ প্রতিদ্বন্দ্বী তুরস্কের বাজারেও বাড়ছে বাংলাদেশের পোশাকের চাহিদা ◈ বিতর্কিতদের বাদ দিয়ে নতুন নেতৃত্ব গড়তে চায় বিএনপি ◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি

প্রকাশিত : ০৬ মে, ২০২০, ০৭:৩০ সকাল
আপডেট : ০৬ মে, ২০২০, ০৭:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকারের লোকজন ঐকিক নিয়মের অংক ক্লাস ফাইভে থাকতে ভালোভাবে শিখেন নাই

 

আরিফ জেবতিক

সরকারের লোকজন ঐকিক নিয়মের অংক ক্লাস ফাইভে থাকতে ভালোভাবে শিখেন নাই। তাদের ধারণা হচ্ছে, ১২ ঘণ্টায় বসুন্ধরা শপিং মলে ১, ২০, ০০০ লোক প্রবেশ করিলে প্রতি ঘণ্টায় লোক প্রবেশ করে ১০ হাজার। সেই হিসেবে ৬ ঘণ্টা খোলা রাখিলে মোট প্রবেশ করিবে ৬০ হাজার। কিন্তু এখানে ভাগের বদলে গুণ হবে। অংকটা হবে : ১২ ঘণ্টা খোলা থাকলে ঘণ্টায় প্রবেশ করে-১০,০০০। অতএব, ১ ঘণ্টা খোলা থাকিলে ঘণ্টায় প্রবেশ করিবে ১২০,০০০। অতএব, ৬ ঘণ্টা খোলা থাকিলে, ঘণ্টায় প্রবেশ করিবে ২০ হাজার।
সরকারের উচিত ছিলো, শপিং মল চব্বিশ ঘণ্টা খোলা রাখা। তাহলে এই ১ লাখ ২০ হাজার লোক ঘণ্টায় গড় প্রবেশ করত ৫ হাজার। এটা সিম্পল ম্যাথ। ক্লাস ফাইভের অংক। কিন্তু এদের এই সেন্স নেই। সোশাল ডিসটেন্সিং মেনটেন আর পাবলিক গ্যাদারিং কম করতে হলে ব্যাংক বেশি সময় খোলা রাখা দরকার, কম সময়ে সবাইকে হুমড়ি খেয়ে পড়ার সুযোগ দেয়া ঠিক না। শপিং মল বেশি সময় খোলা রাখা দরকার, সবাইকে একই সময়ে হুমড়ি খেতে দেয়ার সুযোগ দেয়ার দরকার নেই। এই সাধারণ জ্ঞান যাদের নেই, তাদের কাছে আমরা করোনা মোকাবেলায় শক্ত শক্ত সব অ্যাকশন আশা করেছিলাম। ধুর! ফেসবুক থেকে

  • সর্বশেষ