শিরোনাম
◈ চুরির অপরাধে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা, স্থায়ী নিষেধাজ্ঞার ঝুঁকি ◈ শেষ মুহূর্তে বরু‌শিয়া ডর্টমুন্ডের কা‌ছে হার এড়া‌লো ব্রেমেন ◈ ৩০০ টাকা ভাড়ায় অটোরিকশায় ওঠেন স্কুলছাত্রী, বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে অন্য স্থানে নিয়ে ধর্ষণের পর হত্যা করেন চালক ◈ ইউটিউবার ধ্রুব রাঠির পর সিজেপি নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা আটক (ভিডিও) ◈ টানা চার হারে চাকরি গেলো তুরস্কের কোচ ভেন‌চেন‌জো ম‌ন্তেল্লার ◈ কক্সবাজারে ঘাঁটি গেড়ে ৯ দেশে চীনা চক্রের ডিজিটাল প্রতারণা! ◈ কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানি বাড়াতে ২০ হাজার উদ্যোক্তা তৈরীর উদ্যোগ নিয়েছে সরকার ◈ এলপি গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হচ্ছে কীভাবে? ◈ মে‌সি অবসরে, তাঁর ১০ নম্বর জার্সিও কি অবসরে পাঠাতে পারবে আর্জেন্টিনা, কী বলছে ফিফার নিয়ম?  ◈ দিল্লিতে সিজেপির বিক্ষোভ ঘিরে ব্যাপক ধরপাকড়, আটক হাজারের বেশি, বন্ধ ৪৫ মেট্রো স্টেশন

প্রকাশিত : ০৪ মে, ২০২০, ০৯:৫৩ সকাল
আপডেট : ০৪ মে, ২০২০, ০৯:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ১২ মামলার আসামি নিহত

অহিদ মুকুল নোয়াখালী : [২] নোয়াখালীর চাটখিল উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মো. ফিরোজ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার রাত ২টা ৩০মি: দিকে উপজেলার হাটপুকুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

[৩] তবে পুলিশের দাবি, নিহত ফিরোজ মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১২টি মামলা রয়েছে। নিহত ফিরোজ চাটখিল উপজেলার হাটপুকুরিয়া-ঘাটলাবাগ ইউপির খোরশেদ আলমের ছেলে।

[৪] চাটখিল থানার ওসি মো. আনোয়ারুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে দিবাগত রাত ২টা ৩০মি: দিকে উপজেলার হাটপুকুরিয়া ইউপি এলাকায় অভিযানে যায় পুলিশ। এ সময় উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা তাদের লক্ষ্য করে গুলি করে। পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে অন্যরা পালিয়ে গেলে ও মাদক ব্যবসায়ী ফিরোজ গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

[৫] ঘটনাস্থল থেকে দুটি দেশীয় অস্ত্র, ১৫ রাউন্ড গুলি ও ৫০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। নিহত ফিরোজের বিরুদ্ধে মাদকসহ ১২টি মামলা রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

  • সর্বশেষ