শিরোনাম
◈ সংস্কার না হলে আরও কমতে পারে প্রবৃদ্ধি, সতর্ক করল আইএমএফ ◈ ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রের অন্যতম অজনপ্রিয় সামরিক অভিযান: সিএনএনের বিশ্লেষণ ◈ এমপি নজরুলের দ্বিতীয় বিয়ে নিয়ে ধোঁয়াশা, কাজীর বক্তব্যে নতুন বিতর্ক ◈ স্বর্ণ-নগদ টাকা নিয়ে ভাতিজার সঙ্গে উধাও চাচি, থানায় অভিযোগ চাচার ◈ এলএনজি টার্মিনাল বিকল, বেড়েছে গ্যাস সংকট ◈ আইন প্রণয়ন ও কমিটি গঠনে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ টিআইবির ◈ বোয়িংয়ের পর এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ ◈ এনআইডি সংশোধনে মাঠ পর্যায়ে নিষ্পত্তি, অনলাইনে হবে ভোটার এলাকা পরিবর্তন ◈ পূর্বশত্রুতার জেরে রাজধানীতে বিএনপি কর্মী খুন ◈ ঘুষিকাণ্ডে বিতর্কে জড়ানোর পর প্রথমবার মুখ খুললেন পারেদেস

প্রকাশিত : ০৩ মে, ২০২০, ০৫:০৩ সকাল
আপডেট : ০৩ মে, ২০২০, ০৫:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এনটিভির ১৩ সংবাদকর্মী  করোনায় আক্রান্ত

মাসুদ আলম : [২] শনিবার রাত পর্যন্ত এনটিভির মোট ১৩ জন আক্রান্ত বলে জানা গেছে। এর মধ্যে দুইজন রিপোর্টার, একজন নিউজ এডিটর, ক্যামেরাম্যান ছয়জন ছাড়াও নিউজ প্রেজেন্টার ও মেকাপম্যানসহ আরও ৪ জন রয়েছেন। তবে অনেকের রিপোর্ট এখনো আসেনি।

[৩] দেশে করোনা ভাইরাস হানা দেয়ার পর গতকাল শনিবার পর্যন্ত এ ১৩ জন ছাড়াও মোট ৪৫ সংবাদকর্মীর করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে একজন সিনিয়র সাংবাদিক মারা গেছেন। আর সুস্থ হয়েছেন ১১ জন।

৪] করোনা ভাইরাসের কারণে বেসরকারি দীপ্ত টেলিভিশন ও বহুল প্রচারিত প্রথম আলো পত্রিকা লকডাউন ঘোষণা করা হয়েছে। এ দুটি সংবাদমাধ্যম বিশেষ ব্যবস্থায় কাজ চালিয়ে যাচ্ছে। তবে বেশ কয়েকটি সংবাদপত্র ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। তারা এখন শুধু অনলাইন সংস্করণ চালাচ্ছে।

[৫] মঙ্গলবার রাতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান দৈনিক সময়ের আলোর প্রধান প্রতিবেদক হুমায়ুন কবির খোকন।

[৬] করোনা ভাইরাস থেকে সেরে ওঠা সাংবাদিকরা হলেন, বেসরকারি ইন্ডিপেন্ডেন্ট টিভির ক্যামেরাপারসন, যমুনা টিভির রিপোর্টার, দীপ্ত টিভির একজন, এটিএন নিউজের রিপোর্টার, যমুনা টিভির নরসিংদী প্রতিনিধি, একাত্তর টিভির গাজীপুর প্রতিনিধি, বাংলাদেশের খবরের একজন, দৈনিক সংগ্রামের একজন, ভোরের কাগজের বামনা উপজেলা (বরগুনা) প্রতিনিধি, দৈনিক প্রথম আলোর একজন এবং দৈনিক আমাদের নতুন সময়ের কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি। সূত্র জাগো নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়