শিরোনাম
◈ যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়মে বড় পরিবর্তন, আইএলআর পেতে ১০-১৫ বছর অপেক্ষা করতে হবে বাংলাদেশিদের? ◈ গঙ্গার পানি চুক্তি নবায়নে আশাবাদী বাংলাদেশ, সৌদি আরবের জবাবের অপেক্ষায় সরকার ◈ আগারগাঁওয়ে রাতের আঁধারে মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ◈ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের জন্য নতুন নির্দেশনা, যেসব কাজ করলে হতে পারে জরিমানা বা শাস্তি ◈ যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন মঙ্গলবার, কী হবে ট্রাম্পের ভাগ্য? ◈ আফগা‌নিস্তান প্রিমিয়ার লিগের ড্রাফটে বাংলাদেশের সা‌কিব-মুশ‌ফিকসহ ১০ ক্রিকেটার ◈ এক লাফে ২২৩ টাকা বাড়ল এলপিজির দাম ◈ শুল্কের চ্যালেঞ্জের মধ্যেও যুক্তরাষ্ট্রে বাড়ছে বাংলাদেশের রপ্তানি, আয় বেড়েছে ১১.৫১ শতাংশ ◈ ‘আসামে এলে ধাক্কা দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেব’, রাহুলকে হিমন্ত ◈ বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ ব্যবসায় নামতে চায় টিসিবি

প্রকাশিত : ০৩ মে, ২০২০, ০৭:০৮ সকাল
আপডেট : ০৩ মে, ২০২০, ০৭:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনাকালীন মানসিক স্বাস্থ্যসেবা

অধ্যাপক ডা. মো. তাজুল ইসলাম : একজন কৃতজ্ঞ মানুষের প্রশংসা সার্টিফিকেট পেয়ে প্রশান্তি পেলাম : স্যার পহেলা মে একজন মানসিকভাবে অসুস্থ রোগী লকডাউনের জন্য ঢাকা চিকিৎসার জন্য যেতে পারছে না ওই রোগীর বাড়ি নরসিংদী। তবে নরসিংদীতে কোনো মানসিক রোগের ডাক্তার নেই। আমার পরিচিত একজন লোকের বড় বোন অসুস্থ ওই লোকটি আমার কাছে পরামর্শ চায় কী করবে তখন আমি আপনার ফোন নম্বর দিয়ে বলছি আপনারা অধ্যাপক ডা. তাজুল ইসলাম স্যারকে ফোন করে দেখেন। তারা বিকালে ফোন দেয় তখন স্যার আপনি বলেছেন, সন্ধ্যায় ইফতারের পর মেসেঞ্জারে বা হোয়াটস অ্যাপে ভিডিও কল দেওয়ার জন্য যাতে আপনি সরাসরি রোগীকে দেখে বিস্তারিত আলোচনা করে চিকিৎসা করবেন, তারা সন্ধ্যার পর মেসেঞ্জারে ভিডিও কল দেয় তখন স্যার আপনি রোগীকে দেখে বিস্তারিত আলাপ করে চিকিৎসার পরামর্শ (ওষুধ) বলেন। তারা স্যারের চিকিৎসা পেয়ে উপকৃত হন। আরেকটা ব্যাপার রোগী আপনার সঙ্গে ভিডিও কলে কথা বলে বিশ্বাস করছে না যে একজন বিশেষজ্ঞ ডাক্তার এতো সহজে ফোনে ভিডিও কলে চিকিৎসার পরামর্শ দেবেন তারপর ওই রোগীর ভাই রোগীকে আপনার ফেসবুক প্রোফাইল, বি পজিটিভ বি হ্যাপি পেজ দেখায় এসব দেখে তারা অবাক হলেন তারা আপনার জন্য দোয়া করলেন। স্যার আপনার মতো একজন বিশেষজ্ঞ ডাক্তার ও মহান মানুষ পেয়ে আমরা গর্বিত। স্যারের স্স্থুতা ও দীর্ঘায়ু কামনা করছি। ফেসবুক থেকে

  • সর্বশেষ