শিরোনাম
◈ হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু ◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয়

প্রকাশিত : ০৩ মে, ২০২০, ০৬:৫৮ সকাল
আপডেট : ০৩ মে, ২০২০, ০৬:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার জন্য টাঙ্গাইল জেলখানা থেকে মুক্তি পেলেন চার বন্দী

অলক কুমার দাস : [২] করোনা ভাইরাস সংক্রমণের কারণে কম সাজা পাওয়া ৪ জন বন্দীকে টাঙ্গাইল জেলা কারাগার থেকে মুক্তি দিয়েছে সরকার। শনিবার ছয় থেকে এক বছর মেয়াদী সাজাপ্রাপ্ত ৪ জনকে মুক্তি দেওয়া হয়।

[৩] এরমধ্যে কালিহাতীর ২ জন ও বাসাইলের ১ জন মুক্তি পেয়ে চলে গেছেন। আর ধনবাড়ীর একজন জরিমানা থাকায় এখনো মুক্তি পাননি। বাকি একজনের ২০ হাজার টাকা জরিমানা হয়েছিল। সেই জরিমানার টাকা দিয়ে বিকেলে সে চলে গেছে বলে জানা নিশ্চিত করেছেন কারাগার কর্তৃপক্ষ। তারা সবাই চুরি ও মাদক মামলার আসামি ছিল।

[৪] টাঙ্গাইলের জেল সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, দেশে করোনা ভাইরাসের কারণে অপেক্ষাকৃত লঘু অপরাধে কম সাজা পাওয়া বন্দীদের সরকারি সিদ্ধান্ত মোতাবেক প্রতি জেলাতেই মুক্তি দেয়া হবে। ঢাকা বিভাগে মোট ২৯ জনকে মুক্তি দেয়া হবে। তারই অংশ হিসেবে টাঙ্গাইল জেলা কারাগার থেকে চারজনকে মুক্তি দেয়া হয়েছে। তারমধ্যে দুপুরে ৩ জন মুক্তি পেয়ে চলে গেছেন। বাকি জন বিকেলে জরিমানার ২০ হাজার টাকা জমা দিয়ে চলে গেছেন। তারা সবাই চুরি ও মাদক মামলার আসামি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়