শিরোনাম
◈ প্রধানমন্ত্রীকে চিঠি লিখে স্বপ্নপূরণ অনুশ্রীর ◈ মার্কিন বাজারে চীন-ভারতের চেয়ে কম ক্ষতির মুখে বাংলাদেশ ◈ ঢাকায় পাকিস্তান হাই কমিশনারের বাসভবনে আগুন ◈ রাষ্ট্রপতি পদে লড়তে কী কী যোগ্যতা প্রয়োজন? জানুন সংবিধানের শর্তগুলো ◈ কর্মীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা, বহিষ্কার জামায়াতের আরেক নেতা ◈ বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন ◈ চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম ◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সম্পর্কে বাণিজ্য, বিনিয়োগ ও দক্ষতা উন্নয়নে জোর ◈ প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচন স্থগিত: আইনি জটিলতায় ক্ষোভে ফুঁসছেন সাধারণ প্রযোজকরা ◈ ৪৯ বছর পর জিতল পাকিস্তান

প্রকাশিত : ০৩ মে, ২০২০, ০৪:২৬ সকাল
আপডেট : ০৩ মে, ২০২০, ০৪:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢামেকের বার্ন ইউনিটে করোনা রোগী ভর্তি কার্যক্রম শুরু

সুজন কৈরী ও মোস্তাফিজুর রহমান: [২] শনিবার সন্ধ্যায় পরিচালক ব্র্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন সাংবাদিকদের জানান, শনিবার থেকে বার্ন ইউনিটে করোনা সাসপেক্টেড ও আক্রান্ত রোগীদের ভর্তি কর্যক্রম শুরু হয়েছে। নিউরো সার্জারি, অর্থোপেডিক্স, শিশু রোগ সব চিকিৎসাই পাবেন রোগীরা। এমনকি করোনা আক্রান্ত অন্তঃসত্ত্বা নারীদের সব ধরনের চিকাৎসা দেয়া হবে। বার্ন ইউনিটে মোট ৩০০ বেড রয়েছে। আইসিইউ ইউনিট, এইচডিইউ ইউনিট প্রস্তুত করা হয়েছে। রোগী ধীরে ধীরে বাড়ছে। বার্ন ইউনিটের সঙ্গে সঙ্গে হাসপাতালের নতুন ভবনও প্রস্তুত করা হবে।

[৩] চিকিৎসক নার্সদের বিষয়ে পরিচালক বলেন, চিকিৎসক, নার্স ও কর্মচারী যারা আছেন তাদের সুরক্ষার জন্য আবাসিক হোটেল ঠিক করা হয়েছে। যারা ডিউটি করবেন তারা হাসপাতাল থেকে সরাসরি হোটেলে উঠবেন।

[৪] ঢামেক হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. মজিবুর রহমান বলেন, বার্ন ইউনিটে করোনা রোগীদের প্রথম চিকিৎসা, চিকিৎসকদেরও প্রথম। তবে যেকোনো রোগী যেমন শ্বাসকষ্ট, নিউমোনিয়া, করোনা সাসপেক্টেড মনে করে রোগীদের চিকিৎসা দেয়া হবে। পরে সাসপেক্ট রোগীদের মধ্যে পজেটিভ আসলে তাদের আলাদা করে চিকিৎসা দেয়া হবে। এখন থেকে করোনা পরীক্ষার স্যাম্পল ঢামেক বার্ন ইউনিট থেকেই সংগ্রহ করা হবে। যা অলরেডি শুরু হয়েছে। এখন পর্যন্ত ২০ জনের মতো রোগী ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজন করোনা শনাক্ত হয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়