শিরোনাম
◈ জেট ফুয়েলের দাম আবারও বাড়ল, লিটারে ১৭ টাকা ৬ পয়সা বৃদ্ধি রাত ১২টা থেকেই কার্যকর ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’ ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক নিয়ে ত্রিবেদীর দৌড়ঝাঁপ ◈ চসিক মেয়রের হস্তক্ষেপে গ্রেফতার এড়ালেন শীর্ষ সন্ত্রাসী বগা, পুলিশের অভিযান ব্যর্থ ◈ ৭৫ কোটি টাকায় বদলে যাবে ধানমন্ডি লেক, হবে ‘নজরুল সরোবর’ ◈ ৩০ গ্রামের ৫ লাখ নারী বদলে দিচ্ছেন গ্রামীণ অর্থনীতি, বছরে আসে ৫০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ◈ তালাকের আগেই দেনমোহর চাইতে পারবেন স্ত্রী: হাইকোর্ট ◈ ৫ বছরে ১ কোটি কর্মী পাঠাতে কতটা প্রস্তুত বাংলাদেশ ◈ প্রবাসীদের জন্য বড় সুখবর, নতুন ভিসা সুবিধা চালু করল সৌদি আরব ◈ রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিভাজনের কারণে গৃহযুদ্ধের ঝুঁকি, যেকোনো সময় ভেঙে পড়তে পারে ইসরায়েল: সিআইএ

প্রকাশিত : ০৩ মে, ২০২০, ০১:২২ রাত
আপডেট : ০৩ মে, ২০২০, ০১:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুর্গাপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০,২০০ টাকা দিলেন রিক্সাচালক তারা মিয়া

রাজেশ গৌড়, দুর্গাপুর প্রতিনিধি : [২] শুত্রুবার সকালে স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদারের কাছে ওই টাকা জমা দেন তিনি।

[৩] জানা গেছে, তারা মিয়া দুর্গাপুর উপজেলায় ২২ বছর যাবত রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। তাছাড়া তারা মিয়া প্রায় ৪ বছর যাবত ১৭টি প্রাথমিক বিদ্যালয় ও ১টি মাদ্রাসার হতদরিদ্র ছাত্র-ছাত্রীদের মাঝে খাতা, কলম, পেন্সিল, পেন্সিল বক্স, টিফিন বক্স, ফুটবল, এই সব প্রয়োজনীয় জিনিস দিয়ে থাকেন। তারা মিয়ার স্ত্রীসহ এক ছেলে ও এক মেয়ের জনক। তাই তিনি রিক্সা চালিয়ে উপার্জিত অর্থ থেকে সংসার চালিয়ে এই ১০,২০০ টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দেন ।

[৪] প্রতিনিধিকে রিক্সাচালক তারা মিয়া বলেন, “আমি নিজেও একজন গরিব মানুষ। আমার মত হতদরিদ্র মানুষদের খাদ্য সহায়তা দেওযার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০,২০০ টাকা জমা দিলাম । করোনায় অনেক মানুষ খাবার ও ওষুধ কিনতে পারছে না । তাদের খাবার এবং ওষুধ কিনার জন্য আমার এই ক্ষুদ্র সঞ্চয় প্রধানমন্ত্রীর ত্রান তহবিলে জমা দিলাম ।

[৫] এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা খানম, উপজেলা আওয়ামী সভাপতি আলহাজ¦ আলাউদ্দিন আল আজাদ,পৌর মেয়র আব্দুস সালাম, আওয়ামী সহ সভাপতি

[৬] মো: আলী আজগর,যুবলীগ সভাপতি আব্দুল হান্নান, যুবলীগ সহ সভাপতি সুমন চৌধুরী পাভেল, উপজেলা সমাজসেবা অফিসার মো. রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মো. নাসির উদ্দিন , উপজেলা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ