শিরোনাম
◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ নাটোর রেলস্টেশন থেকে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপটি উদ্ধার (ভিডিও) ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত ◈ গরুর মাংসের কেজি ২৫০ টাকা করতে জীবিত গরু ও হালাল মাংস আমদানির দাবি ◈ সরকারিভাবে এখন থেকে পালিত হবে ৯২টি জাতীয় ও আন্তর্জাতিক দিবস ◈ ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা দাবি যৌতুক নয়, হাইকোর্টে খালাস পেলেন দণ্ডপ্রাপ্ত স্বামী ◈ কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ০২ মে, ২০২০, ০৮:১৭ সকাল
আপডেট : ০২ মে, ২০২০, ০৮:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে ফোন, খাবার নিয়ে গেলেন ওসি

সুজন কৈরী : [২] করোনা পরিস্থিতিতে সৌদি প্রবাসী স্বামী লকডাউনে থাকায় টাকা পাঠাতে পারছিলেন না। জমানো টাকা প্রায় শেষ। ঘরে খাবার নেই। এতে বিপাকে পড়েন ২ বছরের ও ৬ মাসের দুইটি শিশু বাচ্চাসহ পরিবারের ৬ সদস্যকে নিয়ে বিপাকে পড়েন মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীর আড়িয়ল ইউনিয়নে একজন গৃহিনী।

[৩] লোকলজ্জায় বিষয়টি কাউকে জানাতে পারছিলেন না। খাদ্য সংকট আর ক্ষুধার যন্ত্রণায় টিকতে না পেরে বাধ্য হয়ে শুক্রবার দুপুরে ৯৯৯ এ কল করে সংগ্রহ করেন টঙ্গীবাড়ী থানার ওসির মোবাইল নম্বর। পুরো বিষয়টি জানান ওসিকে। আর ফোন পাওয়ার সঙ্গে সঙ্গেই থানার ওসি শাহ মো. আওলাদ হোসেন শিশু-খাদ্যসহ ১২ ধরনের খাদ্যদ্রব্য নিয়ে হাজির হন ওই গৃহিনীর বাড়িতে।

[৪] পুলিশ কর্মকর্তার এমন সহানুভূতিশীল আচরণের জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন উপকারভোগী পরিবারটি।

[৫] ওসি শাহ মো. আওলাদ হোসেন বলেন, ৯৯৯-এ কল দিয়ে সাধারণত মানুষ বিভিন্ন জরুরি সেবা পেয়ে থাকে। তবে খাদ্য সংকটে কেউ কল দিবে- তা ভাবিনি। ভদ্র মহিলার প্রবাসী স্বামী দেশে টাকা পাঠাতে না পারায় দুটি শিশু বাচ্চাসহ ৬ সদস্যকে নিয়ে খাদ্য সংকটে পড়েছে পরিবারটি। বিষয়টি জানতে পেরে মানবিক দায়িত্ববোধ থেকে তাদের বাড়িতে উপহারসামগ্রী পৌঁছে দিয়েছি।

  • সর্বশেষ