শিরোনাম
◈ ফুটপাত উন্মুক্ত করা হবে, দখল হলে কঠোর ব্যবস্থা: ডিএনসিসি প্রশাসক ◈ হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১৫২ ◈ শাহজালালে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামান এক দিনের রিমান্ডে ◈ ‘ভারতের হাতে আর কোনো সুযোগ ছিল না’—শেখ হাসিনা প্রসঙ্গে ত্রিবেদী ◈ বিবাহ ও তালাক নিবন্ধন ডিজিটাল ব্যবস্থার আওতায় আসছে : আইনমন্ত্রী ◈ সম্পত্তি দান করেও আজীবন ভোগের অধিকার, কার্যকর নতুন আইন ◈ মিরপুর ১০ নম্বর মোড়ে ফুটপাত দখলমুক্ত, স্বস্তিতে পথচারী (ভিডিও) ◈ তুরস্ককে উড়িয়ে দিল বেলজিয়াম, ডি ব্রুইনার জোড়া গোল ◈ ২০৩০ সালে একই বছরে যে কারণে দুবার রমজান, ৩৬ দিন রোজা রাখবেন মুসলিমরা ◈ ‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের সমঝোতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা গুঞ্জন!

প্রকাশিত : ০২ মে, ২০২০, ০৬:৩৭ সকাল
আপডেট : ০২ মে, ২০২০, ০৬:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এবার স্যাটেলাইট চিত্রে ধরা পড়ল কিমের নৌকা, জল্পনা তুঙ্গে

বিডি প্রতিদিন : [২] করোনা মহামারির মাঝেও গত কয়েকদিন ধরে আলোচনায় উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। তিনি বেঁচে আছেন কিনা, তা নিয়ে জল্পনা চলছে বিভিন্ন মহলে। প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়া অবশ্য দাবি করেছে- কিম বেঁচে আছেন এবং ভালোই আছেন।

[৩] এবার প্রকাশ্যে এলো স্যাটেলাইট চিত্র। যেখানে দেখা যাচ্ছে, সমুদ্রের উপকূলে কিমের প্রিয় রিসর্টের সামনে ঘোরাফেরা করছে তার প্রিয় নৌকা। যা দেখে অনুমান করা হচ্ছে, উপকূলের ওই রিসর্টেই রয়েছেন তিনি।

[৪] একটি বাণিজ্যিক স্যাটেলাইটের ছবিতে দেখা গেছে এই দৃশ্য। ওই অঞ্চলে ওই নৌকাতেই ঘুরে বেড়ান তিনি। তাই এই ছবি থেকেই অনুমান স্পষ্ট হচ্ছে। দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের ধারণা, করোনাভাইরাস থেকে দূরে থাকতেই এভাবে নিজেকে সরিয়ে রেখেছেন কিম জং উন।

  • সর্বশেষ