শিরোনাম
◈ খুচরা বিক্রেতাদের সার বিক্রি অব্যাহত রাখতে নির্দেশ সরকারের ◈ আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.), দেশজুড়ে নানা আয়োজন ◈ মিয়ানমারে সহিংসতা-নির্যাতনে বিপর্যস্ত মানুষ, রোহিঙ্গাদের অবস্থা আরও ভয়াবহ: জাতিসংঘ ◈ ‘উপহার’ হিসেবে বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া: প্রবাসীকল্যাণমন্ত্রী ◈ রংপুরে চার হত্যা: ‘ধর্ষণের আলামত’ নিয়ে ডোম-চিকিৎসকের বক্তব্যে ভিন্নতা ◈ বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানুন আসল ঘটনা ◈ মহানবীর আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই: রাষ্ট্রপতি ◈ জামায়াতের মতাদর্শের বিষয়ে সতর্ক করলেন কওমি আলেমরা ◈ বিদিশা এরশাদ গ্রেপ্তার: প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত, গুলশান থেকে আটক ◈ কারখানা থেকে ক্লাসরুম, রোবট বিপ্লবে বদলে যাচ্ছে চীন

প্রকাশিত : ০২ মে, ২০২০, ০৬:১৯ সকাল
আপডেট : ০২ মে, ২০২০, ০৬:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গ্রাম পুলিশের মৃত্যুর খবর শুনে সমাবেদনা জানাতে বাড়ি গেলেন ইউএনও হাফিজ

আব্দুল্লাহ আল আমীন : [২] ময়মনসিংহ সদর উপজেলার গ্রাম পুলিশ ইয়াকুব আলীর মৃত্যুর সংবাদে তার বাড়িতে ছুটে যান সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ হাফিজুর রহমান।

[৩] শুক্রবার (১ মে) সদরের ঘাগড়া ইউনিয়নের সুহিলা গ্রামে তার বাড়িতে গিয়ে পরিবারের খোঁজখবর নেন।

[৪] এসময় গ্রাম পুলিশ ইয়াকুবের মৃত্যুতে তার পরিবারকে সমবেদনা জানান। সেইসাথে নিহতের স্ত্রী হাতে নগদ ১০ হাজার টাকা, ২০ কেজি, ৫ কেজি ডাল তুলে দেন ও ঘর মেরামতের জন্য ৫০ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন ইউএনও।

[৫] এদিকে, আসার পথে দাপুনিয়া ইউনিয়নের শষ্যমালা গ্রামে কর্মহীন, ভিক্ষুক, ও দরিদ্র পরিবারের মাঝে ত্রান বিতরন করেন। এর আগে সকালে নগরীর বলাশপুর মুক্তিযোদ্ধা আবাসন পল্লীতে বেসরকারী প্রতিষ্ঠান সোসিও ইকোনমিক রোরাল এ্যাডভান্সমেন্ট এসোসিয়েশনের সহায়তায় ২ শতাধিক পরিবারের মাঝে ৫ কেজি চাল, ২ কেজি তেল, ২ কেজি আটা, ১ কেজি চিনি, ১ কেজি ডাল, ১কেজি ছোলা, ১ কেজি লবণ, ১ কেজি করে মুড়ি প্রতি পরিবারের হাতে তুলে দেন ইউএনও শেখ হাফিজুর রহমান।

  • সর্বশেষ