শিরোনাম
◈ নির্বাচনের দিন নেতাদের যত অভিযোগ-পাল্টা অভিযোগ ◈ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা ◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব

প্রকাশিত : ০১ মে, ২০২০, ১১:৪৩ দুপুর
আপডেট : ০১ মে, ২০২০, ১১:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এবার সুস্থ হয়ে বাড়ি ফিরলেন কুষ্টিয়ায় করোনা আক্রান্ত দুই রোগী

আব্দুম মুনিব, কুষ্টিয়া : [২] শুক্রবার দুপুরে ছাড়পত্র দিয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইসোলেশন থেকে তাদের বাড়ি পাঠানো হয়। এরা হলো কুষ্টিয়ার কুমারখালীর গট্টিয়া গ্রামের আক্কাচ আলি ও চর মহেন্দ্রপুর গ্রামের সামাদ বিশ^াস।

[৩] হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তাপস কুমার সরকার বলেন, দু’জনের বয়সই ষাটের বেশি। আক্কাচ আলি ২২ এপ্রিল ও সামাদ ২৩ এপ্রিল করোনা শনাক্ত হন। এর পরেই তাদেরকে আইসোলেশনে আনা হয়।

[৪] এ পর্যন্ত কুষ্টিয়ায় ১৫ জন করোনা শনাক্ত হয়েছেন। দুইজন সুস্থ্য হলেন। ৫ জন আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন। আর বাকীরা নিজেদের বাড়িতেই চিকিৎসাধীন রয়েছেন। তবে সবার অবস্থায় ভাল রয়েছে। তিনি বলেন, আতংকিত নয়, সময়মত চিকিৎসা আর নিয়ম মানলে দ্রæত করোনা থেকে সুস্থ্য হওয়া সম্ভব। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়