শিরোনাম
◈ এক জোনের অটোরিকশা চলবে না অন্য জোনে : আসছে নতুন নীতিমালা, কতটা কার্যকর হবে? ◈ ডিপি ওয়ার্ল্ডের কাছ থেকে ১২০০ কোটি টাকা ঘুষের অভিযোগ, ‘ইকোনমিক হিটম্যান’ তকমা নিয়ে যা বললেন আশিক চৌধুরী ◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ

প্রকাশিত : ০১ মে, ২০২০, ০১:৩২ রাত
আপডেট : ০১ মে, ২০২০, ০১:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাশ্রয়ী নয় বলে ঘরে স্পর্শবিহীন পণ্য সরবরাহ করতে পারছে না রোবট

রাশিদ রিয়াজ : [২] মার্কিন গাড়ি কোম্পানি টেসলার মালিক এলন মাস্ক ও অ্যামাজনের মালিক জেফ বেজোস বেশ কয়েকবার চালকবিহীন গাড়ি ও ঘরে রোবটের পণ্য পৌঁছে দেয়ার আশ্বাস দিলেও করোনাপরিস্থিতিতে এ সুযোগ কাজে লাগানো যাচ্ছে না। সিএনএন

[৩] রোবট, ড্রোন ও চালকবিহীন গাড়ি প্রযুক্তি থাকলেও অ্যামাজন ও ইন্সটাকার্ট হাজার হাজার কর্মী সংগ্রহ করছে। এরফলে সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রাখা সম্ভব হচ্ছে না। রোবট প্রযুক্তি কলাম্বিয়ার ৬টি জেলায় পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হয়েছে।

[৫] বলা হয়েছিল যে রোবট লাখ লাখ মানুষের কাজ কেড়ে নেবে। বিশে^ অ্যামাজন বছরে ১০ বিলিয়ন পণ্য ঘরে পৌঁছে দেয়। ওয়াশিংটন, ইরভাইন, ক্যালিফোর্নিয়া সহ বিভিন্ন স্থানে রোবটের সাহায্যে হাজার হাজার পণ্য পৌঁছে দেয় অ্যামাজন।

[৬] কিন্তু মানুষের সাহায্যে ট্রাকে করে যে পরিমান পণ্য পৌঁছে দেয়া সম্ভব ত রোবট প্রযুক্তি দিয়ে সম্ভব হচ্ছে না। আর্থিকভাবে তা সাশ্রয়ী হয়ে ওঠেনি এবং বাড়তি নিরাপত্তারও প্রয়োজন হচ্ছে।

[৭] একটি ড্রোনে দিনভর ২’শ পণ্য সরবরাহ করা সম্ভব এবং তা নির্দিষ্ট আকারের। এ মন্তব্য করে অ্যামাজন রোবোটিক্সের ভাইস প্রেসিডেন্ট ব্রাড পোর্টার বলেন করোনাভাইরাসের মধ্যে এত বিপুল পরিমান পণ্য রোবট প্রযুক্তি দিয়ে আদৌ ঘরে ঘরে পৌঁছানো সম্ভব কি না তা এখনো বলা যাচ্ছে না।

  • সর্বশেষ